শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নানান আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় নানান ধরণের কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

কেক কাটার পর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি।

এসময় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়, অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে বিকালে লাঠি খেলা, মসজিদ, মন্দির, গীজার্সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিজস্ব ভাবে বিভিন্ন অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর উপরে তথ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ