শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাঁড়ী ইউপিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনন্দঘন পরিবেশে কেক কেটে মহান স্বাধীনতার স্থপতি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শুভ জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, সচিব আলকাজ আলীসহ সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ ও গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।

দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, ১৭ মার্চ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, একটি ঐতিহাসিক ও অর্থবহ দিন।

জাতির পিতাসহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ পালিত হবে। জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারণ করে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতি-ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে। জাতির পিতার শুভ জন্মদিনে এটিই হোক আমাদের অঙ্গীকার।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো