মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

কলারোয়ার চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসায় বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলারোয়ার চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে মাদ্রাসার শ্রেণী কক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, হামদ-নাথ ও আযান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন কাহিনী তুলে ধরেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

একই সাথে সেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত নিরাপদ খাদ্য ও পুষ্টি শীর্ষক কর্মসূচির আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুস্তম আলী।

এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, চন্দনপুর দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুধিজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দনপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত