Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অল্প সময়ের মধ্যেই দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণে সক্ষম হব: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে আমদানি পর্যায়ে তেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। বাজার পরিস্থিতি বিবেচনায় ভোজ্যতেলের বর্তমান মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। ‘কেউ অতিরিক্ত দাম রাখলে ১৬১২১ নাম্বারে ফোন করে অভিযোগ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
৩১ মার্চ বৃহস্পতিবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির প্রীতিভোজ

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির আয়োজনে প্রীতিভোজ আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল আজীবন ও সাধারণ সদস্যদের অংশগ্রহণ ফি- ৫০০ (পাঁচ শত) টাকা এবং ৮ বছরের নিচে সদস্যদের ৩০০ (তিন শত) টাকা নির্ধারণ করা হয়েছে। প্রীতিভোজে অংশগ্রহণ ইচ্ছুক সকলকে আগামী ২৫ মার্চের মধ্যে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অফিসে অংশগ্রহণ ফি জমা দেওয়ার জন্যবিস্তারিত পড়ুন
নড়াইলে অপহরণকারীদের দাবি করা টাকা না দেয়ায় শিশুকে হত্যা!

নড়াইলে অপহরণকারীদের দাবি করা টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে (১২) হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বোড়ামারা দক্ষিণপাড়ার জয়নাল মোল্যার বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার হয়। নিহত শিশু বোড়ামার গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে। সে পেড়লী দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আরাফাতের প্রতিবেশী সাহিদুল মোল্যার ছেলে মিলন মোল্যা (১৮) ও তৌহিদুল মোল্যার ছেলে নাবিল মোল্যাকে (১৫) অপহরণকারী সন্দেহে আটক করেছে পিবিআই। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নাবিল মোল্যার বাবা তহিদবিস্তারিত পড়ুন
বিমানবন্দরের সম্প্রসারণ ত্বরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরের জমি অধিগ্রহণের জন্য ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সকালে শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজের অগ্রগতি (প্রথম পর্যায়) (১ম সংশোধিত) উপস্থাপনা প্রত্যক্ষ করে এ নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজের মোট অগ্রগতি ৩২বিস্তারিত পড়ুন
শীত শেষ হলেও নড়াইলে এখনো অতিথি পাখির কিচিরমিচির

নড়াইলে শীত শেষ হলেও এখনো অতিথি পাখির কিচিরমিচির শব্দে সকাল-সন্ধ্যা মুখরিত। নড়াইলের বাসগ্রম,বগুড়া-গোপালপুর বিলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিতভাবে মৎস্য ঘের খননের কারণে এখানে রয়েছে পাখিদের পর্যাপ্ত খাবার। এ কারণে প্রকৃতির নিয়মে এবার বিলে এখনোও অতিথি পাখি রয়ে গেছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে প্রতি বছরের মতো এবারও এখানে অতিথি পাখির আগমন ঘটে। কিন্তু দিন পঞ্জিকায় শীত ঋতু শেষ হলেও অতিথি পাখি এখনো দাপিয়ে বেড়াচ্ছে বিলে। বসন্তের আগমনে প্রকৃতির নতুন রূপকে আরওবিস্তারিত পড়ুন
নড়াইলে দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে কাচি দিয়ে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়ায় দ্বিতীয় বিয়ে করায় মারুফ মোল্যা (৩২) নামে এক যুবককে তার প্রথম স্ত্রী কাচি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার ছাগলছেড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারুফ ছাগলছেড়া গ্রামের ইয়াসিন মোল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মারুফ মোল্যা ও সিমা বেগম দম্পতির ঘরে ৬ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। মারুফ স্তী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী সিমা বেগম (২৪) রোববার রাতে ঘুমেরবিস্তারিত পড়ুন
সৌদির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ঢাকায় এসে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন। সফরে বাংলাদেশ ও সৌদির মধ্যে একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের দেওয়া নৈশভোজে অংশ নেবেন সাউদ। দীর্ঘ ছয় বছর পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই বাংলাদেশ সফর। এর আগে ২০১৬বিস্তারিত পড়ুন
ভোজ্যতেলের ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি

পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের ওপর ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে নতুন এসআরও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর ভ্যাট প্রত্যাহার করেছে। এরমধ্যে ভোজ্যতেল সয়াবিনের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম এ প্রজ্ঞাপন জারি করেন। এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে এবং ইহা ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নদীর পাঁড় থেকে ক্ষত-বিক্ষত শিশু উদ্ধার

সাতক্ষীরা সদর চরবালিথার মরিচ্চাপ নদীর পাঁড় থেকে মূমূর্ষ অবস্থায় ক্ষত-বিক্ষত এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার ১৪ মার্চ দুপুরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়ে বলে জানিয়েছে সদর হাসপাতাল সূত্র। মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া শিশুটির নাম আলিফ হোসেন ফারহান (৭)। সে চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের ছেলে। উদ্ধারকারি চরবালিথা গ্রামের আশিকুজ্জামান জানান, আমি মরিচ্চাপ নদীর পাঁড়বিস্তারিত পড়ুন
খুবি শিক্ষকের জন্য ন্যায় পেতে রাস্তায় সাতক্ষীরায় গ্রামের নারী-পুরুষ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া পল্লীগ্রামের সর্বস্তরের নারী-পুরুষের আকুতি তদন্ত করে দোষী হলে ব্যবস্থা নিন, নির্দোষ হলে মামলা থেকে রেহাই দিন দয়াকরে হয়রাণী করবেন না। আমরা ন্যায় পেতে রাস্তায় নেমেছি। তদন্ত করে দোষী হলে ব্যবস্থা নিন, নির্দোষ হলে মামলা থেকে রেহাই দিন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধন চন্দ্র স্বর্ণকারের বিরুদ্ধে হয়রাণীমুলক মামলা প্রদান করে হয়রাণীর প্রতিবাদে কালিগঞ্জ-আশাশুনি সড়কে মানববন্ধন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তেতুলিয়া বাজার মোড়ে গ্রামেরবিস্তারিত পড়ুন

