শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে অপহরণকারীদের দাবি করা টাকা না দেয়ায় শিশুকে হত্যা!

নড়াইলে অপহরণকারীদের দাবি করা টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে (১২) হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বোড়ামারা দক্ষিণপাড়ার জয়নাল মোল্যার বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার হয়।

নিহত শিশু বোড়ামার গ্রামের ওবাইদুর শিকদারের ছেলে।
সে পেড়লী দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় আরাফাতের প্রতিবেশী সাহিদুল মোল্যার ছেলে মিলন মোল্যা (১৮) ও তৌহিদুল মোল্যার ছেলে নাবিল মোল্যাকে (১৫) অপহরণকারী সন্দেহে আটক করেছে পিবিআই। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নাবিল মোল্যার বাবা তহিদ মোল্যা ও মা ফাতেমাকে আটক রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রাম থেকে আরাফাত নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় রাতে নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি করে।

এরপর রবিবার (১৩ মার্চ) সকালে একটি নম্বর থেকে মুক্তিপণের জন্য আরাফাতের পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। যে মোবাইল থেকে অপহারণকারীরা মুক্তিপণ দাবি করেছিল, সেই নাম্বার ট্র্যাকিং করে সোমবার রাতে অপহারণকারীদের সন্ধান পায় পিবিআই। তাদের দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদে লাশের সন্ধান পায় পুলিশ।
ভোর ৪টার দিকে আরাফাতের বাড়ির পাশে জয়নাল মোল্যার বাগানে আরাফাতের গলিত লাশ উদ্ধার করে।

শিশু আরাফাতের বাবা ওবাইদুর শিকদার বলেন, অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। দাবীকৃত টাকা না দেওয়ায় আমার শিশুপুত্রকে হত্যা করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. শওকত কবীর জানান, আমাদের সহযোগিতায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন উদ্ধারকাজ পরিচালনা করে। এ ঘটনায় অপহরণ করে হত্যা মামলা হচ্ছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ইন্সপেক্টর শামিম জানান, আসামিদের দেওয়া তথ্য মতে শিশুর লাশ উদ্ধার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়