Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাতের তাপমাত্রা বাড়তে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সকাল থেকেবিস্তারিত পড়ুন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
কলারোয়ায় পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্টে পুলিশ একাদশ চ্যাম্পিয়ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায়ায় পেশাজীবী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে থানা পুলিশ একাদশ। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের নেতৃত্বে থানা একাদশ ২৭ রানে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন একাদশকে পরাজিত করে। শনিবার (১২ মার্চ) বিকেলে সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ৪ দলীয় পেশাজীবী ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে কলারোয়া থানাবিস্তারিত পড়ুন
নড়াইলে বিষমুক্ত সবজি উৎপাদনে ‘জামাই ফাঁদ’!

নড়াইলে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কীটনাশকের ব্যবহারের পরিবর্তে দিগন্ত বিস্তৃত সবজির ক্ষেতগুলোতে দেখা মিলছে এক নতুন ধরনের ফাঁদ। এটির নাম ‘সেক্সফেরোমোন’ ফাঁদ হলেও স্থানীয়ভাবে এটিকে ‘জামাই ফাঁদ’ হিসেবেই ডাকা হয়। এই ফাঁদে ফেলে স্ত্রী পোকার প্রলোভন দেখিয়ে পুরুষ বা জামাই পোকাকে ফাঁদে ফেলে মারা হয় বলে স্থানীয় ভাষায় এটিকে ‘জামাই মারার ফাঁদ’ বলে থাকেন। কৃষকরা শাকসবজি ও ফসলাদির কীটপতঙ্গ দমনে কীটনাশক প্রয়োগের বদলে ‘জামাই ফাঁদ’ ব্যবহারে উৎসাহী হয়ে উঠছেন। কীটনাশক ব্যবহারেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার রতনপুর ইউনিয়নের বাঁশঝাড়িয়া গ্রামের গফফার গাজীর ছেলে। শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রতনপুর-নুরনগর সড়কের কদমতলা মোড়ে বাবু মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আমিনুর রহমান গাজী সকালে নুরনগর সেটে মাছ বিক্রি করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কদমতলা মোড়ে পৌঁছালে কালিগঞ্জ থেকে থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকেবিস্তারিত পড়ুন
মণিরামপুরে গাছে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত, আহত এক

যশোরের মণিরামপুরে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো এক যুবক। শুক্রবার (১১ মার্চ-২০২২) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার খেদাপাড়া-তেতুলিয়া সড়কের বসন্তপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২১) এবং একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে ইমরান হোসেন (২২)। গুরুতর আহত হয়েছে আসিফ হোসেন (২০) নামের এক যুবক। সে ডুমুরখালি গ্রামের আব্দুলবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুরে মরহুম আমানত আলী মন্ডল ও মরহুম আকবর আলী মন্ডলসহ পরিবারের প্রয়াতদের মাগফিরাত কামনায় ওই মাহফিলের আয়োজন করা হয়। বুধবার দিবাগত রাতে চন্দনপুর সাবেক জমিদার বাড়ি (বাবুর বাড়ি) চত্বরে অনুষ্ঠিত ওই মাহফিলে প্রধান অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ প্রফেসর মো. আবু নসর। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আল-কোরআন গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহ.সভাপতি এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বক্তা ও গবেষক মাওলানা জিয়াউলবিস্তারিত পড়ুন
কলারোয়ার স্বাস্থ্য বিভাগের চেহারা পাল্টানো বিদায়ী টিএইচও’র মতবিনিময়

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বদলি হয়েছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে। বুধবার (৯ মার্চ) ছিলো কলারোয়ায় তার শেষ কর্মদিবস। এদিন তিনি মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কলারোয়ায় যোগদান করেন ডাক্তার জিয়াউর রহমান। ২ বছর ২ মাস ১০ দিনের দায়িত্ব পালনকালে তার কর্মযজ্ঞতা নিয়ে মতবিনিময়ে তিনি বলেন, ‘এখানে যোগদান করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছিলাম, শেষ কর্মদিবসেও মতবিনিময়বিস্তারিত পড়ুন
সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

চাঁদ দেখা সাপেক্ষে এবারে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৩ অথবা ৪ এপ্রিল। রমজান শুরুর সময় ৩ এপ্রিল ধরে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। মঙ্গলবার (৮ মার্চ) সেহরি ও ইফতারের সময়সূচি গণমাধ্যমে প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সময়সূচি অনুযায়ী, ৩ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ২৭ মিনিট এবং ইফতারির সময় ৬টা ১৯ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগবিস্তারিত পড়ুন
কোর অব সিগন্যালসের ১০ম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ১০ম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৮ মার্চ) যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের কর্নেল কমান্ড্যাট হিসেবে অভিষিক্ত হন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে এই কর্নেল কমান্ড্যান্ট র্যাংকব্যাজ পরিয়ে দেন। অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনীবিস্তারিত পড়ুন
কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। এজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ ভাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। মঙ্গলবার (৮ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কন্যা শিশুর শিক্ষা, বাল্যবিয়ে নির্মূলসহ নারীর প্রতি যে কোনো ধরনের বৈষম্য নিরসনের আইন প্রণয়ন ও আইনের কঠোরবিস্তারিত পড়ুন

