শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

কলারোয়ায় পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্টে পুলিশ একাদশ চ্যাম্পিয়ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায়ায় পেশাজীবী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে থানা পুলিশ একাদশ।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের নেতৃত্বে থানা একাদশ ২৭ রানে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন একাদশকে পরাজিত করে।

শনিবার (১২ মার্চ) বিকেলে সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ৪ দলীয় পেশাজীবী ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টসে জিতে কলারোয়া থানা একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তারা নির্ধারিত ১৮ ওভারের খেলায় ১৭ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে তুষার ২৬ বলে ৪৮ রান, সাব্বির ২৪ বলে ৪৩ রান, আশিক ৭ বলে ২৪ রান ও রুহুল ১০ বলে ২১ রান করেন।

বোলিংয়ে উপজেলা প্রশাসনের পক্ষে রাজিব ৪ ওভারে ৪ উইকেট, আশরাফুল ৪ ওভারে ২ উইকেট এবং সোহেল ও রনি ১টি করে উইকেট লাভ করেন।

১৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একাদশ নির্ধারিত ওভারে ৮ উইকেট ১৫১ রান করতে সক্ষম হয়।

ফলে থানা একাদশ ২৭ রানে বিজয়ী হয়।

ইউএনও একাদশের পক্ষে আসাদ ৪২ বলে ৬৯ রান, আশরাফুল ১৬ বলে ২০ রান, লিটন ১১ বলে ১৫ রান, রনি ৬ বলে ১৩ রান করেন।

বোলিংয়ে পুলিশ একাদশের শামীম ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৩ উইকেট, সৌরভ ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২ উইকেট, সাব্বির ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে ১ উইকেট লাভ করেন।

ম্যাচ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাব্বির।
ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও সুবর্ণ অর্ধশত রান করায় দুটি পুরস্কার পান রানার্সআপ দলের অল রাউন্ডার আসাদ।
৪টি অসাধারণ ক্যাচ তালুবন্ধি করায় বিশেষ পুরস্কার লাভ করেন রানার্সআপ দলের মাসুদ পারভেজ মিলন।
অপরদিকে, প্রথম ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ আবু তাহের, ২য় ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ রিয়াদকেও পুরস্কৃত করা হয়।

খেলাটি পরিচালনা করেন সাজু হালদার ও মিয়া ফারুক হোসেন স্বপন।

স্কোরারের দায়িত্বে ছিলেন সাজেদুল করিম তপু। বোর্ড স্কোরার ছিলেন সাঈফ ও রনি।

বাংলায় ধারাভাষ্য দেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।
ইংরেজিতে ধারাভাষ্য দেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।

পড়ন্ত বিকেলে অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন।

খেলায় অংশগ্রহণ, উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রভাষক আরিফ মাহমুদ, কলারোয়া নিউজের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান রনি, সাংবাদিক সোহাগ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোর্তাজা হাসান, ক্রীড়া সংগঠক নাজমুল হাসনাইন মিলন প্রমুখ।

উল্লেখ্য, পেশাজীবী এই ক্রিকেট টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। তারা হলো- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন উপজেলা প্রশাসন একাদশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের নেতৃত্বাধীন কলারোয়া থানা একাদশ, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলামের নেতৃত্বাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একাদশ ও মাহফুজ হোসেনের নেতৃত্বাধীন কলারোয়া ব্যাংকার্স একাদশ।

আগামি ঈদের পর ৮টি দল নিয়ে অনুরূপভাবে পেশাজীবী ক্রিকেট টুর্নামেন্টের২য় আসরের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”