Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপলে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

বেসামরিক মানুষকে সরিয়ে নিতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপলে নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। শহর কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী স্থানীয় সময় রোববার (৬ মার্চ) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। বেসামরিক বাসিন্দারা এ সময় শহর ছেড়ে যাওয়ার সুযোগ পাবেন। মারিউপলের শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত গাড়িতে যারা যাচ্ছেন তারা যেন রেডক্রসের বাসের পেছনে পেছনে থাকেন। এও বলে দেওয়া হয়, যেন কোনো আসন খালি না থাকে। এর আগে ইউক্রেনেরবিস্তারিত পড়ুন
যুদ্ধের মধ্যেই ইউক্রেনীয় তরুণীর ভিডিও ভাইরাল

মার্তা ভাসুয়াতা একজন ২০ বছর বয়সীয় ইউক্রেনীয় তরুণী। তার বয়সী অনেকের মতই টিকটকে একাউন্ট আছে মার্তার। এক সপ্তাহ আগ পর্যন্তও মার্তার মাত্র কয়েকশ ফলোয়ার ছিল। এর আগে সে শুধু জীবনযাপনের ভিডিও পোস্ট করত বা নিজের পছন্দের গানের সঙ্গে ঠোঁট মেলাত। তবে রাশিয়া ইউক্রেনে হামলার পর অবস্থা পালটে গেছে। হামলার সময় সে যুক্তরাজ্যে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। গণমাধ্যমে কিয়েভে রাশিয়ার বোমা বর্ষণের ভিডিওগুলো তিনি দেখেন। এরপরেই তিনি একজন টিকটক ইনফ্ল্যুয়েন্সারেবিস্তারিত পড়ুন
নারী ক্রিকেট বিশ্বকাপ: পাকিস্তানকে বড় ব্যবধানে হারালো ভারত

ভারত-পাকিস্তান মহারণে আবারও জিতল ভারত। নারীদের বিশ্বকাপে পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড়। ভারতের দেওয়া ২৪৫ রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে ধীর গতিতে রান করতে শুরু করে পাকিস্তানের দুই ওপেনার জাভেরিয়া খান ও সিদরা আমীন। তবে ১১ ওভার খেলে তারা সংগ্রহ করে মাত্র ২৬ রান। তবে সেই ধৈর্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ওপেনিং উইকেট পরার পর তাসের ঘরের মতো ভেঙেবিস্তারিত পড়ুন
ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি অচল করল রুশরা

রুশ সৈন্যরা ইউক্রেনের স্টারোকস্টিয়ান্টনিভ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। দীর্ঘ পাল্লার নির্ভুল অস্ত্রের সাহায্যে স্টারোকস্টিয়ান্টনিভ শহরে এই হামলা চালানো হয় বলে রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। রয়টার্স। রাশিয়ার প্রতিরক্ষাবিষয়ক মুখপাত্র বলেন, রুশ বাহিনী এই সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে। রোববার ( ৬ মার্চ) সকাল থেকেই স্টারোকস্টিয়ান্টনিভ সামরিক বিমান ঘাঁটিতে হামলা শুরু হয় এবং তা সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। এর আগে ইউরোপের বৃহত্তম জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ রুশ হামলারবিস্তারিত পড়ুন
ফুটবল ম্যাচ ঘিরে লঙ্কাকাণ্ড, নিহত ১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে উত্তপ্ত বিশ্ব। এরই মধ্যে মেক্সিকোতে ঘটে গেল লঙ্কাকাণ্ড। দেশটির টপ ডিভিশন ফুটবল লিগে আটলাস এফসি ও কুয়েরেতারোর মধ্যকার ম্যাচ ঘিরে সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। খবর মেক্সিকান সংবাদমাধ্যম ইউনিভার্সাল দিপোর্তেসের। ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত আটলাস ও কুয়েরেতারোর ম্যাচ ঠিকঠাকই চলছিল। এ সময়ে ১-০ গোলে পিছিয়ে পড়ে কুয়েরেতারো। বিপত্তিটা বাধে এর পরই। হঠাৎ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্যালারিতে থাকা সমর্থকরা। অনেকে বলছেন, মারামারি করার এমন নজির আগেও দেখা গেছেবিস্তারিত পড়ুন
প্রেমের টানে হেলিকপ্টারে উড়ে এলেন জার্মানি তরুণী

প্রেমের টানে সুদূর জার্মানি থেকে বাংলাদেশে ছুটে এসেছেন আলিসা থেওডোরা পিত্তা নামে এক তরুণী। এর আগে ইসলাম ধর্মগ্রহণ করে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাকিব হোসেন শুভকে বিয়ে করেন তিনি। শুক্রবার (৪ মার্চ) বিকালে নববধূকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শুভ। শনিবার (৫ মার্চ) সকালে হেলিকপ্টারযোগে বরিশালে আসেন। বিদেশি বধূ নিয়ে আসার খবর পেয়ে দলবেঁধে তাদের দেখতে আসেন গ্রামবাসী। পরে নববধূকে ফুল দিয়ে বরণ করেন শুভর স্বজনরা। স্থানীয়রা জানান, প্রেমেরবিস্তারিত পড়ুন
নড়াইলে পুলিশ কনস্টেবলকে অবসরজনিত সম্মাননা প্রদান

নড়াইলে পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করলেন এসপি প্রবীর কুমার রায়। পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল/২১৫ কাজী রবিউল ইসলামকে অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান এবং সুসজ্জিত সরকারি গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এসপি প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। অবসরে যাওয়ার সময় রবিবার এ সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সদস্য অত্যন্ত আনন্দিত হয় এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এসএম কামরুজ্জামান পিপিএম,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় ইঞ্জিনভ্যানের যাত্রী নিহত ।। আহত ৭

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় ইঞ্জিনভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭জন। শনিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহসড়কের তুজুলপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন সাতক্ষীরা শহরের রইচপুর গ্রামের মৃত. মাজেদ মোড়লের ছেলে ফারুক হোসেন বাবু (৪৫)। গুরুতর আহত হয়েছেন ইচাপুর গ্রামের মোকলেছুর রহমান (৩২), ইঞ্জিনভ্যানের চালক ছলেমান (৩৫), সুপারিঘাটা গ্রামের কার্ত্তিক দাস (৩৩), বাঙালের মোড়ের ইসলাম (৫৫)সহ ৭/৮জন। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসাধীনবিস্তারিত পড়ুন
তালার জেঠুয়া জাগরণী হাইস্কুলের সভাপতি নির্বাচন ঘিরে পাল্টা সাংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচনকে কেন্দ্র করে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় তালার কপোতাক্ষ টাইমস কার্যালয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইন্দ্রজীৎ দাশ বাপী সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনে পরাজন নিশ্চিত জেনে ও বিগত দিনের দূর্ণীতি, অনিয়ম ঢাকতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন সাবেক সভাপতি এস কে কামরুল ইমলাম ও প্রধান শিক্ষক হাফিজুর রহমান। ইন্দ্রজীৎ দাশ বলেন, গত ৩ মার্চবিস্তারিত পড়ুন
শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসছে : টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসছে, বিপ্লব অত্যাসন্ন। এই লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সংযুক্তি এবং ডিজিটাল যন্ত্র নিশ্চিত করা অপরিহার্য বিষয়। ইতোমধ্যে মিশ্র শিক্ষার ওপর টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং এ বিষয়ে কয়েকটি বৈঠকও হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। শনিবার (৫ মার্চ) ঢাকায় বিটিআরসি আয়োজিত বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কানেক্টিভিটি স্থাপন শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘মিশ্রবিস্তারিত পড়ুন

