শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেন পুতিন

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া। শনিবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে এ বিরতি কার্যকর হবে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম আরটি এবং স্পুটনিক বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) প্রতিবেশী দেশ বেলারুশের গোমেল অঞ্চলের অজ্ঞাত এক স্থানে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। আলোচনায় রাশিয়াকে মানবিক করিডোর প্রতিষ্ঠায় রাজি করানো হয়। যেন বেসামরিক মানুষজন গোলযোগপূর্ণ এলাকা ছেড়ে চলে যেতে পারে এবং তুমুল লড়াইয়ের জায়গাগুলোতে মানুষকে চিকিৎসা ও খাদ্য সাহায্য পৌঁছেবিস্তারিত পড়ুন

‘সব পর্যায়েই ভারত-বাংলাদেশের সুসম্পর্ক’ : কলকাতা বইমেলায় শিক্ষামন্ত্রী দীপু মনি

বহুল আলোচিত ও প্রত্যাশিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি তথা তিস্তা সংকটের অচিরেই সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গে বইমেলায় নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দীপু মনি বলেন, যে কোনো নদী শুরু থেকে শেষ পর্যন্ত যত জনপদ দিয়ে প্রবাহিত হয়, সব জনপদের মানুষের সেই নদীর পানির ওপর অধিকার থাকে। ভারত-বাংলাদেশের যে সুসম্পর্ক তাতে তিস্তার চলমান সংকট অচিরেই সমাধান হবে। পশ্চিমবঙ্গবিস্তারিত পড়ুন

প্রমিলা বিশ্বকাপে আশা জাগিয়েও হেরে শুরু বাংলাদেশের

বোলাররা আশা জাগিয়েছিলেন। সম্ভাবনা ছিল ব্যাটিংয়েও। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠলো না বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরে শুরু হলো প্রথম ওয়ানডে বিশ্বকাপ যাত্রা। শনিবার নিউজিল্যান্ডের ডানেডিনে দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানেই আটকে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ১৭৫ রানে অলআউট হয়ে হতাশার হার দেখতে হয় নিগার সুলতানার দলের। অথচ ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই ৬৯ রানের দারুণ এক শুরু পেয়েছিল বাংলাদেশ। শামীমা সুলতানা আর শারমিন আক্তারের উদ্বোধনী জুটিতেবিস্তারিত পড়ুন

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব: জনপ্রশাসনের নতুন নির্দেশনা

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে নতুন নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি নতুন নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ অনুযায়ী পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল ও স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এ নিয়ম মানছেন না, এ বিষয়ে এতোদিন সরকারেরও কোনো তদারকি ছিল না। এ বিষয়েবিস্তারিত পড়ুন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করা যাবে না : রিজভী

বর্তমান সরকারের ভোট ব্যবস্থার কড়া সমালোচনা করে এটিকে ‘ভাতের ব্যবস্থার’ সঙ্গে তুলনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করা যাবে না। সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অথচ এ নিয়ে কিছু বলা যাবে না, মুখ খোলা যাবে না। কাল খবরের কাগজে পড়লাম এক বৃদ্ধ মা বলেছেন, এক মুঠো ভাত পানির মধ্যে মিশিয়ে তিনবেলা খান তিনি, দেশে কী ভয়ানক হাহাকার চলছে। কিন্তু কেউ এর প্রতিবাদবিস্তারিত পড়ুন

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

ইউক্রেনে ভারতের ‘অপারেশন গঙ্গায়’ বাংলাদেশি উদ্ধার

রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেনে আটকে পড়া নিজেদের নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ নামে একটি অভিযান পরিচালনা করছে ভারত। এই অভিযানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক প্রবাসী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানান। ভারত কর্তৃক প্রতিবেশী কোনও দেশের নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করার ঘটনা এটাই প্রথম । অরিন্দম বাগচি বলেন, অপারেশন গঙ্গার মাধ্যমে একজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে নবনিযুক্ত বি‌জি‌বি মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। শনিবার (৫ মার্চ) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যান বিজিবিপ্রধান। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় সশস্ত্র সালাম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে বিজিবিপ্রধান বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বিজিবি বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

জেলেনস্কির আবেদন নাকচ, যুদ্ধে জড়াবে না ন্যাটো

ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে ন্যাটো জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন জোটটির প্রধান জেন্স স্টলটেনবার্গ। তবে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নেওয়ায় রাশিয়া ইউরোপের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন তিনি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল ও দেশটির সাধারণ নাগরিকদের ওপর রাশিয়ার চলমান সামরিক হামলা ঠেকাতে ন্যাটোর কাছে আকাশ, স্থল ও জলপথে সামরিক সহযোগিতার চেয়েছিলেন প্রেসিডেন্টবিস্তারিত পড়ুন

নড়াইলে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পুত্র নিহত, দুই বন্ধু আহত

নড়াইলে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বৈদুতিক খুটির সাথে ধাক্কা লেগে মাদরাসার ছাত্র মো. রমিম শেখ (১৫) নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই বন্ধু। শুক্রবার (৪ মার্চ) রাত ৮টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী-শিংগাশোলপুর সড়কে রঘুনাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রমিম শেখ উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে। সে স্থানীয় কওমী মাদরাসার ইয়াজদাহম শ্রেণিতে পড়াশুনা করত। তার আহত দুই বন্ধু উপজেলার চাচুড়ী গ্রামের তরিকুল মুন্সির ছেলে অন্তর মুন্সি (১৬) ওবিস্তারিত পড়ুন

প্রাণভয়ে ইউক্রেনের পাতাল রেলস্টেশনে হাজারো মানুষ

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির দেশ রাশিয়া। অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে কয়েক দিনের ব্যবধানে বদলে গেছে কিয়েভের পাতাল রেলের দৃশ্য। ব্যস্ততম স্টেশন এখন পরিণত হয়েছে আশ্রয়স্থল হিসেবে। হামলার ভয়ে জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে যে যেভাবে পেরেছেন আশ্রয় নিয়েছে পাতাল স্টেশনে। এখন পর্যন্ত ইউক্রেনের হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে দেশটির পাতাল রেলস্টেশনে। হাজারো মানুষ সেখানেবিস্তারিত পড়ুন