সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

ইউক্রেনে ভারতের ‘অপারেশন গঙ্গায়’ বাংলাদেশি উদ্ধার

রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেনে আটকে পড়া নিজেদের নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ নামে একটি অভিযান পরিচালনা করছে ভারত। এই অভিযানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক প্রবাসী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানান। ভারত কর্তৃক প্রতিবেশী কোনও দেশের নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করার ঘটনা এটাই প্রথম ।

অরিন্দম বাগচি বলেন, অপারেশন গঙ্গার মাধ্যমে একজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তি একজন ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, নেপালি এক নাগরিককে উদ্ধার করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদেরও ইউক্রেন থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, অপারেশন গঙ্গার মাধ্যমে এখন পর্যন্ত ৪৮টি ফ্লাইটে ১০ হাজার ৩০০ জনেরও বেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে ভারত। সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, লাইভমিন্ট

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব