সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে নবনিযুক্ত বি‌জি‌বি মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

শনিবার (৫ মার্চ) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় যান বিজিবিপ্রধান। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় সশস্ত্র সালাম।

১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

পরে বিজিবিপ্রধান বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বিজিবি বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনী এবং বাহিনীপ্রধান হিসেবে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, মহান স্বা‌ধীনতা যু‌দ্ধে এই বা‌হিনীর ৮১৭ জন সদস্য শহীদ হয়েছেন। তাদের মধ্যে দুজন বীরশ্রেষ্ঠ আছেন। জা‌তির পিতার সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ব‌লিষ্ঠ ‌নেতৃ‌ত্বে মাতৃভূ‌মির স্বাধীনতা, সার্ব‌ভৌমত্ব রক্ষায় বিজিবি অবদান রেখে যাবে।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদা‌য়েতুল ইসলাম।

গত ১৭ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনী থেকে মেজর জেনারেল সাকিলকে বিজিবির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব