শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পুত্র নিহত, দুই বন্ধু আহত

নড়াইলে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বৈদুতিক খুটির সাথে ধাক্কা লেগে মাদরাসার ছাত্র মো. রমিম শেখ (১৫) নিহত হয়েছে।
আহত হয়েছে তার দুই বন্ধু।

শুক্রবার (৪ মার্চ) রাত ৮টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী-শিংগাশোলপুর সড়কে রঘুনাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রমিম শেখ উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে।
সে স্থানীয় কওমী মাদরাসার ইয়াজদাহম শ্রেণিতে পড়াশুনা করত।

তার আহত দুই বন্ধু উপজেলার চাচুড়ী গ্রামের তরিকুল মুন্সির ছেলে অন্তর মুন্সি (১৬) ও কদমতলা গ্রামের আকিবর বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রমিম শুক্রবার বিকেলে তার দুই সহপাঠী রাহুল ও অন্তরকে সঙ্গে করে মাদ্রাসা থেকে নিজেদের বাড়ি গিয়ে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যার দিকে রঘুনাথপুর-নড়াইল আঞ্চলিক সড়কের রঘুনাথপুর এলাকায় একটি ইজিবাইকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমিমকে মৃত ঘোষনা করেন। আহত দুইজনকে চিকিৎসাধীন।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান