শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস উদযাপিত

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২ মার্চ) ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’- প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে জাতীয় ভোটার দিবসে হালনাগাদ (নতুন) ভোটার তালিকাপ্রাপ্তদের পরিচয়পত্র প্রদান, নতুন ভোটারদের ছবিযুক্ত তথ্য সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র ্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাবিস্তারিত পড়ুন

তালা মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান

তালা মহিলা কলেজে ২০২১-২০২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেনির পাঠদান কর্মসুচীর উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তালা মহিলা কলেজের আয়োজনে কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রভাষক গাজী আসাদুরজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান,বিস্তারিত পড়ুন

তালায় জাতীয় ভোটার দিবস উদযাপিত

‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’- প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে বুধবার দিবসটি পালন করা হয়। সকালে শোভাযাত্রা শেষে তথ্য সেবা প্রদান করা হয় নির্বাচন অফিসে। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায়সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ওবিস্তারিত পড়ুন

তালায় স্ত্রীর পরকীয়ায় স্বামী হত্যা! স্ত্রীসহ আটক-৩

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম গোলাম হোসেন (৪০)। তিনি মঠবাড়িয়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে। বুধবার (২ মার্চ) ভোরে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়িয়া গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। এদিকে পুলিশ উক্ত ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা খাতুন (৩৫) সহ ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। রেহেনা একই ইউনিয়নের আসাননগর গ্রামের হান্নানবিস্তারিত পড়ুন

বেনাপোলে ফেনসিডিলসহ দুই ব্যক্তি আটক

যশোরের বেনাপোল শিকড়ী এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের মৃতঃ গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার বিশে (৩৭) ও পুটখালী গ্রামের মৃত আবু বক্করের ছেলে হাফিজুর রহমান (৩৮)। পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে বেনাপোল পোর্ট থানারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোহিতায় বুধবার বিকেল চারটায় সাতক্ষীরা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো: সজিব খান চৌধুরী, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যন আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহামুদ হাসান মুক্তি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাবেক জাতীয় ফুটবলার আলফাজ হোসেনবিস্তারিত পড়ুন

নকলের অভিনব কৌশল শিক্ষার্থীর, অস্ত্রোপচার করে কানে ব্লুটুথ ডিভাইস!

পরীক্ষায় পাস করার জন্য নকল করা বা নানা অসৎ উপায় অবলম্বন করার ঘটনা প্রায়শই সামনে আসে, কিন্তু নকল করতে গিয়ে নিজের শরীরে অস্ত্রোপচার করানোর ঘটনা বিরল। তবে পরীক্ষায় নকল করতে এমনই অভিনব কৌশলের আশ্রয় নিলেন ভারতের এক মেডিকেল শিক্ষার্থী। কানে অস্ত্রোপচার করে মাইক্রো ব্লুটুথ ডিভাইস বসিয়ে এমবিবিএস চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করলেন ওই শিক্ষার্থী। ঘটনা ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মেডিকেল কলেজের। ইন্দোরের এমজিএম মেডিকেল কলেজে এমবিবিএস ছাত্রদের পরীক্ষা চলছিল। যথানিয়মে পরীক্ষা শুরুবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মসজিদে মসজিদে শবে মিরাজের আলোচনা ও দোয়ানুষ্ঠান

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র শবে মিরাজ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মসজিদে মসজিদে আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ মার্চ) এশার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে শবে মিরাজের আলোচনা ও বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন মুসল্লিরা। কলারোয়া বাসস্ট্যান্ড জামে মসজিদে আলোচনায় অংশ নেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো.আবু নসর, আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আকবরবিস্তারিত পড়ুন

পিএসসির বার্ষিক প্রতিবেদন পেশ

নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ রাষ্ট্রপতির

বিভিন্ন নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার বঙ্গভবনে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২১ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন। সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বাছাই পরীক্ষা বিকেন্দ্রীকরণ এবং করোনাকালে ডাক্তারসহ জরুরি প্রয়োজনে স্বল্প সময়ে নিয়োগের সুপারিশ করায়বিস্তারিত পড়ুন

অব্যবহৃত ডাটা-টকটাইম নিয়ে নতুন প্যাকেজ ১৫ মার্চ থেকে

১৫ মার্চ থেকে নতুন প্যাকেজে মোবাইলের অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হবে। মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে বিটিআরসির আগের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ থেকে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজে যুক্ত করার নির্দেশনা ছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে নতুন তারিখ জানালো সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো মেয়াদের ডাটা ও টকটাইম প্যাকেজ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কেনা হলে অব্যবহৃত ডাটাবিস্তারিত পড়ুন