রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মসজিদে মসজিদে শবে মিরাজের আলোচনা ও দোয়ানুষ্ঠান

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র শবে মিরাজ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মসজিদে মসজিদে আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ মার্চ) এশার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে শবে মিরাজের আলোচনা ও বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন মুসল্লিরা।

কলারোয়া বাসস্ট্যান্ড জামে মসজিদে আলোচনায় অংশ নেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো.আবু নসর, আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আকবর হোসেন প্রমুখ। সেখানে দোয়া পরিচালনা করেন মসজিদে পেশ ইমাম হাফেজ হাফিজুর রহমান।

অনুরূপভাবে কলারোয়া থানা জামে মসজিদে আলোচনা ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন মসজিদে মাগরিব ও এশার নামাজের পর শবে মিরাজের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.) হিযরতের পূর্বে রজব মাসের ২৭ তারিখ নবীজি (সা.) আল্লাহ তায়ালার অশেষ রহমতে উর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং আল্লাহ তায়ালার সঙ্গে সাক্ষাত লাভ করেন। এটি পবিত্র শবে মিরাজ নামে পরিচিত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা