শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইউক্রেনে বোমার আঘাতে ভারতীয় শিক্ষার্থী নিহত

ইউক্রেনের খারকিভে রাশিয়ার চালানো বোমা হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বিষয়টি নিশ্চিত করেছেন। অরিন্দম টুইটারে এ ব্যাপারে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি খারকিভে মঙ্গলবার সকালে রাশিয়ার করা বোমা হামলায় একজন ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। With profound sorrow we confirm that an Indian student lost his life in shelling in Kharkiv thisবিস্তারিত পড়ুন

নড়াইলে বাইসাইকেল চড়ে টিকা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি

বাইসাইকেল চড়ে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পঞ্চাশোর্ধ্ব কৃষকের অতি পুরাতন একটি সাইকেল চালিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করেন। ইউনিয়ন পরিষদের সামনে চাপুলিয়া-দাদনতলা সড়কে তার এই সাইকেল চালানোর দৃশ্য উপস্থিত অনেকেই দেখে তাকে মাটি ও মানুষের ডিসি ডিসি উপাধিতে ভূষিত করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কলেজ জীবনের স্মৃতি উল্লেখ করে বলেন,বিস্তারিত পড়ুন

দুর্নীতির দায়ে চাকরি হারালেন ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী আ হ ম আবদুল্লা হারুনকে চাকরিচ্যুত করা হয়েছে। আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে এই প্রকৌশলীকে অপসারণ করেছে ডিএসসিসি। মঙ্গলবার বিকালে পাওয়া ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে দেখা যায়, গতকাল (২৮ ফেব্রুয়ারি) এই প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়। আদেশে বলা হয়েছে, ‘এ কর্মকর্তার নানা কর্মকাণ্ডে প্রতীয়মান হয়েছে, তিনি বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং করপোরেশন ও জনস্বার্থবিরোধী কাজে জড়িত ছিলেন। এতে ঢাকাবিস্তারিত পড়ুন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গলিতে আগুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও হোটেল ভিক্টোরির পাশের গলিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা ও অফিসের কর্মকর্তারা ছিলেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মীরা অগ্নিকাণ্ডেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা প্রদানের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভায় এ প্রতিশ্রুতি প্রদান করা হয়। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ সার্বিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গত বছর ১৫ সেপ্টেম্বর দু’দেশের মধ্যে স্বাক্ষরিত ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এরেঞ্জমেন্ট (টিফা) এর আওতায় এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। সভায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পণ্যবিস্তারিত পড়ুন

বিজয়ী-পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

গোপালগঞ্জে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় ছয়টি বাড়ি-ঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকালে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পারচন্দ্র দিঘলীয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গোপালগঞ্জ হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তারা হলেন-বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন বেকারি ব্যবসায়ীকে জরিমানা

কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে তিন বেকারি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে পৌর সদরের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে শিল্প কারখানায় ব্যবহৃত লবণ, শরীরের জন্য ক্ষতিকর রং ও নিষিদ্ধ ঘন চিনি ব্যবহার করে বেকারিতে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী সহ বিভিন্ন অপরাধে পৌর সদরের এম রুচিরাবিস্তারিত পড়ুন

লাশ উদ্ধার

মণিরামপুরে বিধবা নারীকে ধর্ষণের কথা স্বীকার তিন আসামির

যশোরের মণিরামপুরে জাহানারা বেগম (৪৫) নামে বিধবা নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন, ধলিগাতী গ্রামের আলতাফ বাবু (৪৫), একই গ্রামের মনিরুল ইসলাম (৩০) ও সমসকাঠি গ্রামের মোয়াজ্জেম হোসেন লাল্টু (৩২)। রবিবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেফতার তিনজনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসানের আদালতে সোপর্দ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক হিরন্ময় সরকার। আদালতে দেয়া জবানবন্দীতে তারা জাহানারাকে ধর্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

“মুজিব বর্ষের আয়োজন সুস্থ দেহ, সুন্দর মন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) কলেজ মাঠে বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল- হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন, জাতীয় ও ক্রীড়া পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লাইফ ইন্সুরেন্সে মৃত্যু ঝুঁকির টাকা না দিয়ে তালবাহানার অভিযোগ

সাতক্ষীরায় মেটলাইফ ইন্সুরেন্স আলিকো মোড়ল এজেন্সি সাতক্ষীরা কর্তৃক মৃত্যু ঝুঁকির টাকা না দিয়ে তালবাহানার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রয়াত সাতক্ষীরা শহরের কাটিয়া লঙ্করপাড়া গ্রামের মৃত আব্দুস সেলিমের স্ত্রী তানজিমা বেগম সাতক্ষীরা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তানজিমা বেগম বলেন, আমার স্বামী সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (সাবেক প্যানেল মেয়র) ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি জীবদ্দশায় ২০১৮ সালের দিকে মেটলাইফ ইন্সুরেন্স আলিকো মোড়ল এজেন্সির মাঠকর্মী রিজিয়া খাতুনবিস্তারিত পড়ুন