শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকার ইউক্রেন: খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকারে পরিণত হয়েছে। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সোমবার তিনি একথা বলেন। খবর আল-মানার নিউজের। আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, আমেরিকা ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে দেশটিতে আজকের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, আমরা যেকোনো দেশে মানুষ হত্যা এবং অবকাঠামো ধ্বংসের বিরোধীতা করি। তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানবিস্তারিত পড়ুন

জেলেনস্কির পরিকল্পনায় সায় দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার বাহিনীর বিমান হামলা ঠেকাতে রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরের আকাশে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তা চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তবে এই পরিকল্পনায় সায় দেয়নি যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার। হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের আকাশে ‘নো-ফ্লাই জোন’ প্রতিষ্ঠা করতে চাওয়া আসলে ‘ভালো কোনো পরিকল্পনা নয়।’ এই ধরনের কোনো কিছু কার্যকর করতে গেলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত বেঁধে যেতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার এক ভিডিও ভাষণে দাবি করেন, গতবিস্তারিত পড়ুন

ইউক্রেনে কতদিন সামরিক অভিযান চালাবে জানাল রাশিয়া

ইউক্রেনে গত ছয়দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে অভিযান চালানো শুরু করে দেশটির সেনারা। তবে রাশিয়া যে লক্ষ্য নিয়ে এসেছিল সেটি এখনো তারা অর্জন করতে পারেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর প্রধান লক্ষ্য হলো- রাশিয়াকে পশ্চিমাদের তৈরি সামরিক হুমকি থেকে রক্ষা করা। তবে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার লক্ষ্য হলো ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লদমির জেলনস্কিকেবিস্তারিত পড়ুন

নবীজির সর্বশ্রেষ্ঠত্ব, পাঁচ ওয়াক্ত নামাজ মিরাজের উপহার

শবে মিরাজের শিক্ষা নবীজির সর্বশ্রেষ্ঠত্ব, পাঁচ ওয়াক্ত নামাজ মিরাজের উপহার আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর ইসলামী পরিভাষায় মিরাজ হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় হযরত জিব্রাঈল (আ.) ও হযরত মিকাঈল (আ.) সমভিব্যাহারে মহান রাব্বুল আলামীনের সাথে দিদার লাভ। নবীজি (সা.) আল্লাহর অশেষ রহমতে উর্ধ্বাকাশে আরশে আজিমে ভ্রমণ করেছেন- এই বিশ্বাস রাখা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। হিযরতের পূর্বে রজব মাসের ২৭ তারিখ নবীজি (সা.) আল্লাহ তায়ালার অশেষ রহমতেবিস্তারিত পড়ুন

ডব্লিউএফপি-র নির্বাহী বোর্ডে বাংলাদেশ সভাপতি নির্বাচিত

ওয়ার্লড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-র ৩৬ সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ডে প্রথমবারের মতো গতকাল সর্বসম্মতিক্রমে ২০২২ সালের জন্য বাংলাদেশকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমে এফএও, ইফাদ ও ডব্লিউএফপি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোঃ শামীম আহসান সভাপতি হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রদূত আহসান তার সূচনা বক্তব্যে বিশ্বের বিপুল সংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপি-র ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোকে এগিয়েবিস্তারিত পড়ুন

অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাবেয়া বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় ফতুল্লার শান্তিনগর এলাকার সেলিম মিয়ার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত রাবেয়া বেগম (৩৫) ভোলা জেলার দক্ষিণ আইচা থানার তাল্লুক কান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। তিনি স্বামী ও সন্তানদের নিয়ে ফতুল্লার হরিহরপাড়া শান্তিনগর দুলাল মিয়া বাড়ির ভাড়া বাসায় থাকতেন।বিস্তারিত পড়ুন

পরীমনির মাদক মামলার কার্যক্রম তিন মাস স্থগিত

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলা ও অভিযোগ গঠনের আদেশের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলা বাতিলের বিষয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। পরীমনির আবেদনের শুনানি নিয়ে মমঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন। এদিকে মামলাটিতেবিস্তারিত পড়ুন

করোনা: দেশে শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭৯৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। এ সময় ২৩ হাজার ৮১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন। এ পর্যন্ত ২৯ হাজার ৪৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখনবিস্তারিত পড়ুন

বাংলাদেশ- ইইউ ‘আইটি কানেক্ট প্ল্যাটফর্ম’ তৈরি বিষয়ে আগ্রহী

আইটি ব্যবসায়ীদের তথ্য আদান-প্রদানে ম্যাচমেকিংয়ের লক্ষ্যে বাংলাদেশ- ইইউ ‘আইটি কানেক্ট প্ল্যাটফর্ম’ তৈরি বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি (Charies Whitely) মঙ্গলবার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে স্বাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান। এছাড়াও বৈঠকে ইইউ এর “হরাইজন” কর্মসূচির আওতায় বাংলাদেশের ট্যালেন্টেড স্টুডেন্টদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিষয়ে স্কলারশিপ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ও ইইউ’র মধ্যে একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

কুড়িগ্রামে চিলমারী কমিউটার ট্রেন চালু

কুড়িগ্রামের চিলমারীতে রমনা বাজার থেকে রংপুর এবং কাউনিয়া থেকে রমনা বাজার রেলপথে ‘চিলমারী কমিউটার’ নামে একটি মেইল ট্রেন চালু করা হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন রমনা বাজার স্টেশনে এই ট্রেন উদ্বোধন করেন। ‘চিলমারী কমিউটার’ নামের এই মেইল ট্রেনটি রমনা বাজার স্টেশন থেকে ছেড়ে কাউনিয়া হয়ে রংপুর পর্যন্ত যাবে আবার লালমনিরহাট থেকে ছেড়ে ওই ট্রেনটি কাউনিয়া হয়ে রমনা বাজার আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, এই ট্রেন উদ্বোধনেরবিস্তারিত পড়ুন