শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট

আলোচনা ও কূটনৈতিক সমঝোতার জন্য ইরান প্রস্তুত। তবে কোনো ধরনের হুমকি বা চাপের মুখে আলোচনা মেনে নেবে না তেহরান। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় পেজেশকিয়ান বলেন, ইরান সংলাপ ও আলোচনার জন্য প্রস্তুত। তবে আলোচনার সঙ্গে হুমকি থাকলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা কখনো মাথা নত করব না।’ ইরানের প্রেসিডেন্ট বলেন, হুমকিবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে রোডম্যাপ প্রণয়ন, মিয়ানমারে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা বৃদ্ধি, ন্যায়বিচার ও জবাবদিহি এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বুধবার নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত জাতিসংঘের উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠান ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: এ রিনিউড কল ফর এ ডিউরেবল সল্যুশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটি’ তিনি এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ কয়েকবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের জামানত পাঁচ গুণ পর্যন্ত বাড়ানোর পাশাপাশি নির্বাচনি ব্যয়ের সর্বোচ্চ সীমা দ্বিগুণ করা হয়েছে। নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ১৫ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর জন্য নির্বাচনি হলফনামা বাধ্যতামূলক করা হয়েছে। এতে প্রার্থীর টিআইএন নম্বর, দেশে-বিদেশে নিজের ও নির্ভরশীলদের সম্পদের হিসাব এবং ফেরারি আসামি কি না- এসব তথ্য দিতেবিস্তারিত পড়ুন

বিপুল ব্যবহারকারী

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনা করে ঢাকায় সরাসরি অফিস খুলতে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণ এবং সাইবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় করা প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতারের পর বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে ঢাকার আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে রাখার আদেশ দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উউপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওবায়দুরের পক্ষে আদালতে কোনো জামিন আবেদন করা হয়নি। মামলার তদন্তবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি পৃথকভাবে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ডের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এমপি রবিউল বাশার হাসপাতালের মহিলা ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। তিনিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত এক যুবকের পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর করা লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানা গেছে। গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্বকোটা গ্রামে এ ঘটনাবিস্তারিত পড়ুন

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি

সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বা জোয়ারাধার কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছে যুব পানি কমিটি। সংগঠনটির নেতারা বলছেন, নদী সচল থাকা অবস্থায় টিআরএম চালু করা না হলে আগামী এক-দুইটি শুষ্ক মৌসুমের মধ্যেই নদীতে আবারও পলি জমে নাব্যতা কমে যেতে পারে। এতে সম্প্রতি ৪৭৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের সুফলও দীর্ঘস্থায়ী না হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরে উত্তরণের আঞ্চলিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস

সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পশু হাট মোড় এলাকার দারুল উলুম মাদ্রাসা মসজিদে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, কলারোয়া শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন কওমি মাদ্রাসার সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রধান প্রশিক্ষক ছিলেন হাফেজ ক্বারী তাওহীদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা জালালুদ্দীন। দিনব্যাপী আয়োজনে কোরআন তেলাওয়াত, শুদ্ধ উচ্চারণ, হিফজ ও ইসলামী জীবনাচরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে সাতক্ষীরা শহরের অদূরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পেশাজীবী গাড়িচালকদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকবিস্তারিত পড়ুন