Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ ও সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনি। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশে পড়াশোনার সুযোগ এবং বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনের বিভিন্ন বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএইচ ইউনির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও ডা. শফিক রহমানের সার্বিক তত্ত্বাবধানে কৃতিবিস্তারিত পড়ুন
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহন ব্যবস্থায়। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌপথে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। আন্তর্জাতিক বাজারের বাড়তি দামের সঙ্গে সমন্বয় করতে সরকার গত ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব এখন দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। তেলের দামবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় ফেমিনিস্ট সিবিও, এনজিওদের প্রশিক্ষণের আওতায় যুবদের অংশগ্রহণে সমতা, পিতৃতন্ত্র এবং লিঙ্গ-রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ শহরের অদূরে অগ্রগতি রিসোর্টে তিন দিনব্যাপী প্রশিক্ষণটি আয়োজন করে ফাউন্ডেশন ফর ওমেন পসিবিলিটিস এবং বাস্তবায়নে সহযোগিতা করে স্থানীয় সংগঠন অর্জন ফাউন্ডেশন। সমতা, পিতৃতন্ত্র এবং লিঙ্গ-রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি বিষয়ক এই প্রশিক্ষণে জেলার ২২ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জেন্ডার, সেক্স, লিঙ্গ, পুরুষতান্ত্রিকতা, লিঙ্গভিত্তিক সহিংসতা, আন্ত:সেক্স, নারী-পুরুষের বৈষম্য বিষয়ক আলোচনা ও দলীয়বিস্তারিত পড়ুন
বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকে আমদানি হয়ে আসছিল বেনাপোল স্থলবন্দর দিয়ে। কয়েক সপ্তাহ ধরে আমদানির পরিমাণ বাড়লেও হঠাৎ করেই সেই পথ বন্ধ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তর ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করায় বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে ভারতীয় ইলিশের আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষর করা চিঠিতে ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপরই ভারতবিস্তারিত পড়ুন
বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন, গ্রীণ কোয়ালিশন ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগরের কলবাড়িতে বারসিক উপকূলীয় আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কে এম হাবিবুর রহমান। এ সময়বিস্তারিত পড়ুন
মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে এক বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে প্রতাপনগর পশ্চিম মাথার বিট হাউস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে দোকানে থাকা প্রায় ছয় লাখ টাকার বৈদ্যুতিক মালামাল ও গ্রাহকদের কাছে পাওনার হিসাব সংবলিত খাতা পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকানের ভাড়াটিয়া মারুফ বিল্লাহ। ঘটনার তিন দিন পার হলেও এ ঘটনায় থানায় মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা যুবদলের যুবদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে শহরের সঙ্গীতা মোড় হতে জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিলবিস্তারিত পড়ুন
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশনে যোগ দেন তিনি। এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে এ প্রাতরাশের আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতেবিস্তারিত পড়ুন
জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। বৈশ্বিক জনআস্থা ফিরিয়ে আনতে হলে সংস্থাটিকে নিজেদের ব্যর্থতা ও সীমাবদ্ধতার ‘কঠিন সত্য’ স্বীকার করে গভীর সংস্কারের পথে যেতে হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন পরিষদের সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, ১৯৪৫ সালে ৫০টি সদস্যরাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করা জাতিসংঘের সদস্য এখন ১৯৩টি। তবে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন
জাতিসংঘ সদর দপ্তরে
প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে। বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টবিস্তারিত পড়ুন

