Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পোশাকশ্রমিকদের স্বার্থ সুরক্ষার নির্দেশ
জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববার (০১ নভেম্বর) রাতে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। শ্রমমন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলছেন যে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে, জনগণের জানমাল যেন নিরাপদ থাকে সেজন্য আমরা সকলে যেন সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেনবিস্তারিত পড়ুন
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদেরবিস্তারিত পড়ুন
নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আসিমতলা এবং রাজন্যপুর এলাকায় সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক শেখ জিল্লুর রহমান। গণসংযোগকালে ভোটারদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। পথসভায় শেখ জিল্লুর রহমান বলেন, “আমি সরুলিয়া ইউনিয়নের অবহেলিতবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, অপহৃত জেলে-বাওয়ালীদের উদ্ধার এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। রোববার কর্মসূচির শেষ দিনে মাছ ধরার জাল পুড়িয়ে বিক্ষোভ করেন উপকূলীয় এলাকার বাসিন্দা ও বনজীবীরা। ৪৮ ঘণ্টার মধ্যে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরুর দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দিয়ে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক ও আন্দোলনের প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন,বিস্তারিত পড়ুন
তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের এক মাঠকর্মীকে মারধর ও তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাঠকর্মী তালা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী মো. গিয়াস উদ্দীন (৪২) জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার মাঠকর্মী। অভিযুক্ত সুমন সরদার (৩৬) একই গ্রামের মৃতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিন কর্তৃক বাদীকে নানাভাবে হুমকি-ধামকি, মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জজ আদালতের সিনিয়র আইনজীবী শহারের পুরাতন সাতক্ষীরা এলাকার মো. সাইফুল্লাহ এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের ২৬ এপ্রিল সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুরতান সাতক্ষীরা মাদ্রাসা পাড়া এলাকার নাসরিন ও তার বড় বোনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ভারতীয় শাড়ি, বোরকা ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এসব অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজারমূল্য ২ লাখ ৪২ হাজার টাকা। রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মো. আশরাফুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ-বাণিজ্য ও দালাল সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে। তার ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছেন আশরাফ খাঁ নামের এক ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, আশরাফুজ্জামান বর্তমানে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন। এর আগে তিনি সাতক্ষীরার তালা উপজেলার ,বিস্তারিত পড়ুন
ট্রাফিক আইন মানার আহ্বান
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে সাতক্ষীরায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরই অংশ হিসেবে শহরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১২টায় শহরের পলাশপোল আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং দুপুর ১টায় শহরতলির সাতক্ষীরা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজেবিস্তারিত পড়ুন
তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় যুবদিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুলবিস্তারিত পড়ুন

