Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান

যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার তালা উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান। রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুবদিবসের অনুষ্ঠানে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ঘোষণা করা হয়। এ সময় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ‘আমরা বন্ধু’ সংগঠনের যাত্রা শুরু করেন নাহিদবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ আয়োজনে কালেক্টরেট চত্বরে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে পুরস্কার এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)রিপন বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলনবিস্তারিত পড়ুন
দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটার নওয়াপাড়া গ্রামের মৃত আসমান শেখের ছেলে হান্নান শেখ (৪৭) ও কেরামত শেখের ছেলে কবির শেখ (৩০)।অভিযানে ২৪৬ বোতল ফেয়ারড্রিল, ৮০ বোতল উইনকেরেক্স ও ২১ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দের পর গ্রেপ্তার দুজনকেবিস্তারিত পড়ুন
শ্রমিক অসন্তোষ
মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে ডেকেছেন। অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন বৈঠকে উপস্থিত থাকতে পারেন। এদিকে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের কারণে সংযুক্তবিস্তারিত পড়ুন
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়। রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নব-যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে আপনাদের প্রধানতম দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সমুন্নত রাখা এবং এর মাধ্যমে দেশের সব কার্যক্রম সুচারুরূপেবিস্তারিত পড়ুন
তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা তরুণী জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ নভেম্বর) ঢাকা ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রিপন হোসেন এ আদেশ দেন। ঘটনার আগে তাহসিফের সঙ্গে দিশার চলাফেরা, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ এবং দুজনের মধ্যে একাধিকবার ফোনে কথা হওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আগে গ্রেফতারবিস্তারিত পড়ুন
বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি আরব। ২০২৬ সালের হজ মৌসুমে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে চিকিৎসা ব্যয় বাবদ এ অর্থ কেটে নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজিত এ ব্রিফিংয়ে তিনি বলেন, সৌদি সরকার কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকাবিস্তারিত পড়ুন
রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি

রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ‘রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।’ তিনি বলেন, ‘রাজনৈতিক বিপ্লব করে শুধু দেশের পরিবর্তন করা যাবে না। দেশকে এগিয়ে নিতেবিস্তারিত পড়ুন
১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম

দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (০১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ই-রিকশার নিবন্ধন প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেয়া হবে নিবন্ধন। তবে বর্তমানে চলাচলরত রিকশা মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বৈধ বা অবৈধ রিকশাগুলো আপাতত চলবে। তিনি বলেন, সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

