Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পক্ষ থেকে সম্মতিপত্র বা ‘অ্যাগ্রিমেন্ট’ পৌঁছে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন ও গতিশীল করার অংশ হিসেবে এ অনুমোদন দিয়েছে দিল্লি। এর মাধ্যমে নতুন হাইকমিশনারের নিয়োগ আটকে থাকা নিয়ে তৈরি হওয়া যাবতীয় গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। পেশাদার কূটনীতিক আসাদ আলমবিস্তারিত পড়ুন
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেনে আদালত। এদিকে রিমান্ডে মাকছুদা ইসলাম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে সেই ‘গুরুত্বপূর্ণ তথ্য’ কী, সেটি তদন্তের স্বার্থে পুলিশ জানাতে চায়নি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদবিস্তারিত পড়ুন
একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। তাদের পুলিশের বিভিন্ন ইউনিট, রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ ও প্রশিক্ষণকেন্দ্রে পদায়ন করাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সেমিনারের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন ইউনিয়নের মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের অংশগ্রহণে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনায় মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও বৈচিত্র্যকরণ, নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন, ইউনিয়ন পুষ্টি কমিটি সক্রিয়করণসহ নানান বিষয়ে সেমিনারে আলোকপাত করা হয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) প্রকল্পে ও ইফাদের অর্থায়নে ওই সেমিনারবিস্তারিত পড়ুন
জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কে আসেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। টার্কিস এয়ারলাইন্সের একটি বিমান নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন
অগ্নিকাণ্ডের এক মাস পরেও
কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার

কলকাতার ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত নিউমার্কেটে গত ১৯ আগস্ট একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই দুর্ঘটনার এক মাস পেরিয়ে গেলেও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের অর্থনৈতিক সংকট কাটেনি। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসবের আগে প্রতিবছর বাড়তি ব্যবসার আশায় থাকেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। দুর্গাপূজার মৌসুমে বাংলাদেশি পর্যটকদের উপস্থিতিতে এ সময় নিউমার্কেট ও এর আশপাশের এলাকা জমজমাট হয়ে ওঠে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। হোটেল বন্ধ থাকায় ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিকবিস্তারিত পড়ুন
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়ক স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মাহদী আমিন জানান, বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বার্থকে প্রধান্য দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বরবিস্তারিত পড়ুন
ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি

বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল মাদক জব্দ করেছে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালিয়ে ওই বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস-এর প্রতিবেদন সূত্রে জানা যায়, আটক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯.৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তাকে স্থানীয় মাদক নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা দানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষারবিস্তারিত পড়ুন

