Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

সরকারি চাকরিজীবীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) নিয়ে সুখবর দিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরেও জিপিএফে জমা অর্থের ওপর সর্বোচ্চ ১৩ শতাংশ হারে মুনাফা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। জমা অর্থের পরিমাণের ভিত্তিতে তিনটি স্তরে এ মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) চলতি অর্থবছরের জন্য জিপিএফের মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারীর জিপিএফের প্রারম্ভিক স্থিতি অথবা চলতি অর্থবছরে জমা দেওয়া চাঁদার পরিমাণ ১৫ লাখ টাকাবিস্তারিত পড়ুন
লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, বিভিন্ন মহল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এর আগে দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডেরবিস্তারিত পড়ুন
কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,বিস্তারিত পড়ুন
নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে সারা দেশে প্রদীপ জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বেসরকারি স্তরেও এই নির্দেশ ছড়িয়ে দেওয়া হয়। গত ১৭ সেপ্টেম্বর দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয় প্রজ্বলিত প্রদীপের আলোয়। কিন্তু এ নিয়ে এখন তুমুল বিতর্ক শুরু হয়েছে। সবচেয়ে বেশি সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছে জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম)। সেখানকার কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল। উপস্থিত না থাকলে ৫০০বিস্তারিত পড়ুন
শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকেরা হঠাৎ মানবদেহের অবশিষ্টাংশ দেখতে পান। এরপর তদন্ত শুরু হয় এবং প্রত্নতাত্ত্বিক খননকাজ চালানো হয়। আগস্টের মধ্যে খননের তৃতীয় ধাপ শেষ হয়েছে। এতে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের কঙ্কালাবশেষ উদ্ধার করা হয়েছে। এটিকে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় গণকবর বলে মনে করা হচ্ছে। চেম্মানিতে গণকবর থাকার কথা আগে থেকেই জানা ছিল। গৃহযুদ্ধের সময় এক তরুণীকেবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এসময় তিনি আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে কাঙ্ক্ষিত ভারসাম্য নিশ্চিত করতে দুই দেশের নীতিনির্ধারণী পর্যায়ে নিয়মিত ও গঠনমূলক আলোচনা চলছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল পরিদর্শন শেষে বেনাপোল কাস্টমসবিস্তারিত পড়ুন
কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী মোছাঃ মাহমুদা বেগম (৩২)। এ ঘটনায় তিনি সাতজনের বিরুদ্ধে কেশবপুর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার ২৮ নম্বর ভোগতী নরেন্দ্রপুর মৌজার আরএস নামজারি খতিয়ান-১৮৪৮-এর আরএস ১৮৫০ নম্বর দাগে ৪৪ শতক জমির মধ্যে ১২ দশমিক ৫৭ শতকবিস্তারিত পড়ুন
তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ভূমিজ ফাউন্ডেশনের ‘সমতার জন্য লড়ি (সজল)’ প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্ত্যজ নেত্রী সরস্বতী দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, জেলা মহিলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখা। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) ওলামা দলের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়।ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মো. আনিসুর রহমান আযাদী এবং সদস্য সচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল-কাফি যৌথ বিবৃতিতে যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে সাতক্ষীরা জেলা যুবদলবিস্তারিত পড়ুন
১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া ১১৯ শিশুকে পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে রোববার (২১ সেপ্টেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের সহযোগিতায় পারুলিয়া ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুশ্রমমুক্ত উপজেলার ঘোষণা দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে সভাপতিত্ববিস্তারিত পড়ুন

