রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যশোরের রাজগঞ্জের ভাসমান সেতু পরিদর্শনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের নির্মিত দৃষ্টিনন্দন জেলা প্রশাসক ভাসমান সেতু ও বঙ্গবন্ধু ভাসমান সেতু পরিদর্শন করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য। শনিবার (১৯ ফেব্রুয়ারি-২০২২) সন্ধ্যায় তারা পরিদর্শনে আসেন। এ সময় উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. সামছুল হক মন্টু উপস্থিত ছিলেন। সেতু পরিদর্শন শেষে তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

কলারোয়ায় ৪র্থ দিনে ৪৮৭২ শিক্ষার্থীর ২য় ডোজের টিকা গ্রহন

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকার (কোভিড ১৯) ২য় ডোজ প্রদান কার্যক্রমের চতুর্থ দিনে ৪৮৭২ জন টিকা গ্রহন করেছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও জিকেএমকে সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্রে ওই টিকা দেয়া হয়। গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬১৫ জন ও সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৮টি প্রতিষ্ঠানের ২৪০৫ জন শিক্ষার্থীকে চতুর্থ দিনে ২য় ডোজের টিকা গ্রহনের অনুমতি থাকরেলও মোট ৪৮৭২ জন শিক্ষার্থী টিকাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন সিঙ্গাপুর প্রবাসী

ব্রেন টিউমারে আক্রান্ত সাতক্ষীরা সিটি কলেজের মেধাবী ছাত্র রিপনের পাশে দাঁড়ালেন বিশিষ্ট চিকিৎসক ডা. পলাশের ভাই সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রহিম মিলন। রিপন হোসেন কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রামের মোকছেদ আলীর পুত্র। জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে পিতার সর্বশেষ সম্বল ভিটা বাড়ির জমি বিক্রি করে প্রায় ১৩ লক্ষাধিক টাকা খরচ করে ভারতের ভেলোরের একটি হাসপাতালে বছর খানেক আগে অপারেশন হয়। কিন্তু অপারেশন সফল না হওয়ার কারণে আবারো অসুস্থ হয়ে চিকিৎসাধীনবিস্তারিত পড়ুন

তালায় আমবাগানে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের নিজ বাড়ির পাশের আমবাগানে আছিয়া খাতুন নামের স্বামী পরিত্যাক্তা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তালা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ‘সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে উথালি গ্রামের সুরমান সরদারের মেয়ে আছিয়া খাতুন (৩৩) কে বাড়ির পাশের আম গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরাতহাল সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ স্থানীয়বিস্তারিত পড়ুন

লালফিতার দৌরাত্ম্যে কাবু হয়ে পড়েছি : বাণিজ্যমন্ত্রী

লালফিতার দৌরাত্ম্যে আমি নিজেও কাবু হয়ে পড়েছি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দল ইশতেহার দেয়। সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হলেও সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে পারা যায়নি। তবে আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি। শনিবার রংপুর আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে ‘জাতীয় উন্নয়নে অঙ্গীকার’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও সুশাসনের জন্যবিস্তারিত পড়ুন

শার্শায় ৭৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার!

বাঙালি জাতির গর্ব ও অহংকারের দিন ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ও ভাষাশহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে যশোরের শার্শা উপজেলার ৭৫ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার। তাই সরকারি ভাবে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২১শে ফেব্রুয়ারি পালন করার নির্দেশনা থাকলেও শ্রদ্ধা জানাতে ভাষা আন্দোলনের ৬৮ বছর ধরে সমস্যায় পরছে শিক্ষার্থীরা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়নি। বিশেষ করেবিস্তারিত পড়ুন

নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার-১

নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধায় ইয়াবাসহ যুবক মো.রফিকুল ইসলাম (৩০) কে সদর উপজেলার লস্কারপুর এলাকা থেকে আটক করে পুলিশ। সে সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের মো.মফিজুল ইসলামের পুত্র। জানা গেছে, গোয়েন্দা পুলিশ নড়াইল সদর উপজেলার লস্কারপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম কে আটক করে এবং তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫০বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সজিনা ফুলে ফুলে ভরে গেছে চারিপাশ

বসন্তের শুরুতে ফুলে ফুলে ভরে গেছে সজিনা গাছ। থোকায় থোকায় ঝুলছে ফুল। ফুলের পরিমাণ এতোটাই যে গাছের পাতা পর্যন্ত দেখার উপায় নেই। ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে মৌমাছির দল মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে। রাস্তার পাশে সজিনার সাদা ফুল পথচারীদের আকৃষ্ট করছে। রোগ বালাই কম হওয়ায় এখন বাণিজ্যিকভাবেও চাষ করা হচ্ছে সজিনা। তাই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাহিদা মিটিয়ে জেলায় বাইরেও সরবরাহের চিন্তা করছেন চাষীরা। এক সময় বাড়ির আশপাশের উঠানে সজিনা গাছ লাগানোবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান

সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আমিনুর রহমান যোগদান করেছেন। গত ১৭ ফ্রেব্রুয়ারী তিনি সাাতক্ষীরা পুলিশ অফিসে যোগদান করেন। যোগদান করার পর সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার তাকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ক্রাইম) ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বাংলাদেশ পুলিশ ক্যাডারের ৩৩তম বিসিএস অফিসার। তিনি এরবিস্তারিত পড়ুন

যুগের বার্তার সম্পাদকের ফুফুর মৃত্যুতে শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো: আবু সাঈদ এর বড় ফুফু এবং প্রেসক্লাবের সদস্য দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব এর বোন মোছাঃ সাবহিা খাতুন (৬৫) শনবিার দুপুর ১২ টায় ইন্তকোল করছেনে (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে স্বামী, ২ ছেলে, ৪ মেয়েসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুাতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন