Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাজগঞ্জ ভাসমান সেতু পরিদর্শনে ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দৃষ্টিনন্দন ভাসমান সেতু পরিদর্শন ও ঝাঁপা বাওড়ে নৌকা ভ্রমণ করেছেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি-২০২২) পড়ন্ত বিকালে এই সেতু পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামছুল আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মোবার্শীর হোসেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ রকিবুলবিস্তারিত পড়ুন
চার মিনিটেই করোনা পরীক্ষার নির্ভুল রিপোর্ট, নতুন কিট উদ্ভাবন চীনের

মাত্র চার মিনিটেই মিলবে করোনাভাইরাস পরীক্ষার নির্ভুল ফলাফল। এমনই একটি টেস্ট-কিট উদ্ভাবন করার কথা জানিয়েছে চীন। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিশ্চিত করতে আরটি পিসিআর পরীক্ষাই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে তাতে ফল জানতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগে। র্যাট (র্যাপিড অ্যান্টিজেন টেস্ট)-এ দ্রুত ফল জানা গেলেও, বহু সময় রিপোর্ট নির্ভুল আসে না বলেও অভিযোগ রয়েছে। নতুন আবিষ্কৃত কিট-প্রসঙ্গে চীনের দাবি, এই কিটে পিসিআর পরীক্ষার মতই নিখুঁত ফলাফল জানা যাবে। অথচ সময়বিস্তারিত পড়ুন
চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া সচিব সমমর্যাদার পরিকল্পনা কমিশনের একটি সদস্যপদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বদলি ও পদোন্নতির মাধ্যমে এসব পদে পরিবর্তন করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান। আর কারিগরিবিস্তারিত পড়ুন
এক দশকে দেড় হাজার মানুষ গুমের শিকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাসীন নিশিরাতের সরকার বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গত এক দশকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মানুষকে গুম করেছে। অসংখ্য মানুষকে খুন, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার শিকার করা হয়েছে। বাংলাদেশে অব্যাহত গুম খুনের ব্যাপারে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়ে আসছে। এমনকি গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশে গুম অপহরণের ঘটনাগুলো খতিয়ে দেখতে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সফরের অনুমতিবিস্তারিত পড়ুন
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সকল থানা কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ২৬টি মেয়াদোত্তীর্ণ থানা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ ও সদস্য সচিব আমিনুল হক কমিটি বিলুপ্ত ঘোষণার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
নড়াইলে ইয়াবাসহ বাগেরহাটের একজন গ্রেফতার

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ বাগেরহাটের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতার ফেরদাউস শেখ (২৫) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার হোগলপাতি গ্রামের হারুন শেখের পুত্র। ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কালিয়া থানাধীন বাবরা গ্রাম থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ফেরদাউসকে গ্রেফতার করা হয়। তাকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এসএসসি-এইচএসসিতে পরীক্ষা ৫০ নম্বরের, সময় দেড় ঘণ্টা!

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমে যাচ্ছে সময় ও নম্বর। ২০২২ সালের এই দুই পাবলিক পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে নেওয়া হবে দেড় ঘণ্টায়। আর পরীক্ষায় পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে ৫০ নম্বর। গত বছর এসএসসি-এইচএসসিতে টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়া না হলেও এই বছর ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার আগে বসতে হবে টেস্ট পরীক্ষায়। সম্প্রতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠান-সংক্রান্ত ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়াবিস্তারিত পড়ুন
চলচ্চিত্র শিল্পী সমিতি: হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল নিপুণের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিতের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন অভিনেত্রী নিপুণ আক্তার। গত জানুয়ারিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছিলেন জায়েদ খান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আপিল বোর্ড কর্তৃক প্রার্থিতা বাতিল হওয়ার পর বিজয়ী প্রার্থী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নিপুণ আক্তার। রবিবার তাকে শপথ পড়ান নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন। আপিল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার হাইকোর্টে আবেদন করেন জায়েদ। হাইকোর্ট জায়েদেরবিস্তারিত পড়ুন
নেদারল্যান্ডসের টিউলিপ ফুটছে ফুলের রাজধানী গদখালীতে

বরাবরই কৃষি বিভাগের সার্বিক তদারকিতে কৃষক পায় আধুনিকতা, কৃষি পায় প্রাণ। সময়ের প্রয়োজনে কৃষির আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব দেন কৃষি বিভাগ। কৃষি কাজে আধুনিকতার ছোঁয়া দিতে নিরলস কাজ করে যাচ্ছে ঝিকরগাছা উপজেলা কৃষি অফিস। জনবল সঙ্কট থাকলেও কৃষিতে অপার সম্ভাবনা, সম্ভাবনাময় বাজার সৃষ্টি, গবেষণা ও বাস্তবিক জ্ঞান প্রয়োগ করে আধুনিক কৃষিকে আলোর মুখ দেখাচ্ছে এ বিভাগ। বাংলাদেশে ঢাকার গাজীপুরে প্রথম শীত প্রধান দেশের উচ্চ মূল্যের ফুল টিউলিপ চাষ হলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যশোরের ঝিকরগাছাবিস্তারিত পড়ুন
ব্রিটিশ রানি কে হচ্ছেন, জানালেন এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের পর তার উত্তরসূরী কে হচ্ছেন সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে। রানি দ্বিতীয় এলিজাবেথেই বহু আকাঙিক্ষত সেই প্রশ্নের সমাধান দিয়েছেন। তিনি জানিয়েছেন তার পরে ব্রিটেনের রানি হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। খবর দ্য ওয়াশিংটন টাইমসের। ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ। সেই উপলক্ষ্যে শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ব্রিটেনের পরবর্তী রাজা হবেন চার্লস। আর তখন ক্যামিলা ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন। ৯৫ বছর বয়সিবিস্তারিত পড়ুন

