রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলের দাবিকৃত টাকা না দেওয়ায় টিকা পায়নি শিক্ষার্থীরা!

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শতাধিক শিক্ষার্থীকে করোনার টিকা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে অবস্থিত শিক্ষার্থীদের জন্য টিকাদান কেন্দ্রের দায়িত্বরত প্রধান শিক্ষক হাসানুজ্জামান ও সহকারী শিক্ষক শহীদুল ইসলামের দাবিকৃত টাকা না দেওয়ায় কলেজের শতাধিক শিক্ষার্থীকে টিকা না দিয়ে ফেরত দেওয়ার অভিযোগ করেছেন কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য লক্ষীপাশা আদর্শবিস্তারিত পড়ুন

স্ত্রী মোবাইল ফোনে কার সঙ্গে কথা বলেন, কোথায় যান- এনিয়ে সন্দেহ, অতঃপর ঝগড়া, হত্যা

দাম্পত্য কলহের সূত্র ধরেই অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে খুন করা হয়। এ খুনের মামলায় গ্রেফতার শিশুর স্বামী সাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদ আদালতে জবানবন্দি দিয়েছেন। খুনের কথা তাদের স্বীকারোক্তিতে উঠে এসেছে। সাখাওয়াত আলীম নোবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, মোবাইল ফোনে কার সঙ্গে কথা বলেন বা কোথায় যান এসব নিয়ে প্রতিনিয়ত সন্দেহ করতেন তিনি। ঘটনার দিন সকালে হঠাৎ স্ত্রীর ফোন দেখতে চান তিনি। এ নিয়েই ঝগড়া-হাতাহাতিবিস্তারিত পড়ুন

দুর্বল হয়ে পড়েছে ওমিক্রন: মাস্ক ও ওয়ার্ক ফ্রম হোম থেকে ফিরছে ব্রিটেন!

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণের পরিমাণ কমে আসায় এবার কোভিড বিধিনিষেধ শিথিল করতে চলেছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদে ঘোষণা করেছেন, “আগামী সপ্তাহ থেকে আর মাস্ক পরতে হবে না। করোনার ওমিক্রন সংক্রমণ এখন শীর্ষ স্তরে পৌঁছে গিয়েছে। আর নতুন করে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা নেই। তাই আগামী ২৭ জানুয়ারি থেকে মাস্ক না পরলেও চলবে।” তিনি আরও বলেন, “ওয়ার্ক ফ্রম হোম-এর সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে। এবার অফিসে এসেই কাজ করতে পারবেনবিস্তারিত পড়ুন

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলায় শিক্ষক কর্তৃক মাদ্রসার এক ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগী ছাত্রের বয়স ৯ বছর। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শাকিল আহম্মেদ (২০) নামে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাকিল আহম্মেদকে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন থেকে শিশুদের কোরআনবিস্তারিত পড়ুন

বাংলাদেশসহ ১০৫ দেশ পাবে সস্তায় করোনার ট্যাবলেট

যুক্তরাষ্ট্রের মার্ক অ্যান্ড কোম্পানির করোনার বড়ির সস্তা সংস্করণ তৈরি করবে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রায় ৩০টি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশেও তৈরি হবে বড়িটি। বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ভারতের ন্যাটকো ফার্মা, দক্ষিণ আফ্রিকার অ্যাসপেন ফার্মাকেয়ার হোল্ডিংস ও চীনের ফসুন ফার্মা উৎপাদন করবে মলনুপিরাভির নামের এই বড়ি। এতে ১০৫ নিম্ন ও মধ্যম আয়ের দেশে কম দামে পাওয়া যাবে ওষুধটি। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে দরিদ্র দেশগুলোতে ওষুধ পৌঁছে দিতে জাতিসংঘ-সমর্থিত চুক্তিরবিস্তারিত পড়ুন

যুব বিশ্বকাপ: কানাডার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশের যুবারা। ওপেনার ইফতেখার হোসাইনের অপরাজিত ৬১ রানে ভর করে ১১৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় টাইগার যুবারা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে কানাডা। ধীরগতির ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকা কানাডা প্রথম উইকেট হারায় একাদশ ওভারে। তবে বাংলাদেশের যুবাদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৩৬ রানেই গুটিয়ে যায় কানাডা। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেন রিপনবিস্তারিত পড়ুন

‘অভিনেত্রী শিমুকে গলাটিপে হত্যা করেন নোবেল-ফরহাদ’

স্বামী সাখাওয়াত আলীম নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদ মিলে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে গলাটিপে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। ওই দুজনের দেওয়া জবানবন্দির ভিত্তিতে শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ুন কবির। তিনি বলেন, দাম্পত্য কলহের কারণে স্বামী নোবেল ও তার বন্ধু ফরহাদ মিলে নিজ বাসায় গলাটিপে হত্যা করেন শিমুকে। এদিকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে শিমুর হত্যার দায়বিস্তারিত পড়ুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্যের পদত্যাগের দাবিতে মধ্যরাতে হাজার শিক্ষার্থীর মশাল মিছিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে মধ্যরাতে হাজার শিক্ষার্থীর মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় উপাচার্য ভবনের সামনে থেকে এ মিছিল বের হয়ে একই জায়গায় এসে শেষ হয়। এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে ৩৪ ঘণ্টা ধরে অনশনে আছে ২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭ জন শিক্ষার্থী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

শার্শায় ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যায় জড়িত ৩ আসামি আটক

যশোরের শার্শায় সোলায়মান হোসেন (শাকিব) হত্যার ৩ আসামিকে আটক করেছে পুলিশ ব‍্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) সদস্যরা। এসময় ছিনতায় হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে যশোরে পৃথক দুটি অভিযানে গ্রেফতার করা হয় তিন আসামিকে। আসামিরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল গ্রামের জালাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৩০), যশোর বাঘাপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মেহেদী হাসান মিলন (২২) ও চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামের রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০)। এর আগে গতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে রুপালী ব্যাংক শাখা ব্যবস্থাপকের মতবিনিময়

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে উপজেলা রুপালী ব্যাংক শাখা ব্যবস্থাপকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা রুপালী ব্যাংক শাখার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক লি: উপজেলা শখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সাবেক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন