রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনায় লন্ডনে বিএনপি নেতা হারিছ চৌধুরীর মৃত্যু, দাফন

বিএনপি নেতা ও চারদলীয় জোট সরকারের শাসনামলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে লন্ডনে মারা গেছেন হারিছ চৌধুরী। মৃত্যুর পর সেখানেই তাকে দাফন করা হয়। বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হারিছ চৌধুরীর আপন চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী। গত মঙ্গলবার হারিছ চৌধুরীর ছবির সঙ্গে নিজের ছবি দিয়ে আশিক চৌধুরী ফেসবুকে স্ট্যাটাসবিস্তারিত পড়ুন

মীর রফিকের পুত্র আপন এসএসসিতে কলারোয়ার সেরা

এসএসসিতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মধ্যে প্রথম হয়েছে মীর শাহরিয়ার ইসলাম আপন। সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর মোট নম্বর প্রকাশিত হয়েছে গতকাল। এতে উত্তীর্ণদের মধ্যে উপজেলার প্রথম হয়েছে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে উত্তীর্ণ মীর শাহরিয়ার ইসলাম আপন। মীর শাহরিয়ার ইসলাম আপন কলারোয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কলারোয়া সরকারি কলেজের সাবেক জি.এস. মীর রফিকুল ইসলামের পুত্র। মহান আল্লাহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় ২২ বোতল ফেনসিডিলসহ লিটন শেখ (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের কওছার আলী ভুট্টোর ছেলে। থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান- মঙ্গলবার (১১জানুয়ারী) বিকালে উপজেলার দিগং গ্রামের মধ্যে থেকে ওই যুবককে ২২ বোতল ফেনসিডিল ও একটি বাজাজ সিটি ১০০ মোটরসাইকেলসহ আটক করা হয়। এবিষয়ে কলারোয়া থানায় মামলা হয়েছে।

কলারোয়ায় বিভিন্ন পেশার মিস্ত্রীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

সাতক্ষীরার কলারোয়ায় পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলাধীন বিভিন্ন অঞ্চলের রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, রড মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি ও স্যানিটারি মিস্ত্রিদের মাঝে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা অডিটরিয়ামে ১ম দিনের এই প্রশিক্ষণ দেয়া হয়। এদিন ভিন্ন ভিন্ন শ্রেনীর ৫০ জন মিস্ত্রিদের প্রশিক্ষণে অংশ নেন। আগামি ১২ জানুয়ারী আরো ৫০ জন মিস্ত্রিদের নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

তালায় কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আরিজুল মোড়ল (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই কৃষক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, সোমবার রাত ১১ টার দিকে পাশের বাড়ি থেকে খেয়ে বাড়ি রওনা হয় আরিজুল মোড়ল। এরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে হতদরিদ্র প্রতিবন্ধীরা পেলো শীতবস্ত্র

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড খুলনা শাখার অর্থায়নে ও সুশীলন এর আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে কালিগঞ্জ সুশীলন এর আঞ্চলিক কার্যালয় অসহায় হতদরিদ্র ১০০ জন প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলন’র উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামানবিস্তারিত পড়ুন

বেনাপোলে ১০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজা সহ আবু তালেব খোকন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তালেব বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের কদম আলীর ছেলে। ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের চালান পাচার করছে, এমন গোপন খবরে, ডিবির এসআই শফি আহমেদ রিয়েল অফিসারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি অনুমোদন

সাতক্ষীরায় প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় পূনরায় এ কমিটি গঠন এবং অনুমোদন করা হয়। আগামী ১ বছরের জন্য নতুন কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম, সাধারন সম্পাদক হুমায়রা ফারজানা ও সাংগঠনিক সম্পাদক পদে মো. রাহাতুল ইসলাম মনোনীত হয়েছেন। নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি গোলাম হোসেন, শেখ আকিব উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক চন্দ্র মন্ডল, মৌটুসী চ্যাটার্জী, সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, অর্থ সম্পাদক তরিকুলবিস্তারিত পড়ুন

তালায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনও

সাতক্ষীরার তালায় শিক্ষার্থীদের দেওয়া করোনা টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাস। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে তালার উত্তরণ আইডিআরটিতে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি স্বাস্থ্যকর্মী, টিকা গ্রহীতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ সময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গভীর রাতে ঘুরে ঘুরে ছাত্রলীগ নেতার কম্বল বিতরণ

গভীর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ছাত্রলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে সদর হাসপাতালের অসহায় রোগী, তাদের স্বজন, রাস্তার ধারে শুয়ে থাকা ছিন্মূল মানুষ, নাইট গার্ডসহ বিভিন্ন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি নিশান, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেনবিস্তারিত পড়ুন