Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রতিমন্ত্রী মুরাদ- নায়িকা মাহির ফোনালাপ ফাঁস, নায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

চিত্রনায়িকা নায়িকা মাহিয়া মাহি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ঢালিউড তারকা মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে মিন্টু রোডে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। সোমবার রাত ১১টার দিকে তিনি একটি প্রথমসারির গণমাধ্যমকে বলেন, তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এবং চিত্রনায়িকা মাহির যে ফোনালাপের সঙ্গে অভিনেতাবিস্তারিত পড়ুন
প্রতিমন্ত্রী ডা. মুরাদ ঢাকা ছেড়ে গেলেন কোথায়?

যৌন হয়রানিমূলক, বিকৃত, বর্ণবাদী ও বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। পাশাপাশি নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল আহ্বানের কল রেকর্ড ফাঁসের পর চারদিকে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল ঠিক তখনই ঢাকা ছেড়ে চলে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
প্রতিমন্ত্রী মুরাদের পদ হারানোর পর লাইভে এসে যা বললেন মাহি (ভিডিও)

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ফোনের অপর প্রান্তে ছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফাঁস হওয়া ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’। এ ঘটনায় আগামীকালের মধ্যে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ওমরাহ পালন করতে স্বামীর সঙ্গে বর্তমানে সৌদিবিস্তারিত পড়ুন
প্রতিমন্ত্রী মুরাদের সঙ্গে মাহির ভাইরাল ফোনালাপ নিয়ে যা বললেন নায়ক ইমন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ফোনের অপর প্রান্তে ছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভাইরাল হওয়া ক্লিপটি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নায়ক ইমন। তিনি স্বীকার করেছেন ফাঁস হওয়া ফোনালাপটি সত্যি। তবে এটি সাম্প্রতিক নয়, বছর দুই আগের। ইমন বলেন, এত বড় একজন মন্ত্রী যখন আমাকে কল দেন আমি তো তাকে ইগনোর করতে পারি না। সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন। সেখানে মানুষেরবিস্তারিত পড়ুন
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ

মঙ্গলবারের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার রাত ৮ টায় ডা. মুরাদ হাসানকে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার রাতে নিজের সরকারি বাসভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, আজ (সোমবার) সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমি আজ রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই। তথ্যবিস্তারিত পড়ুন
মুরাদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে: ওবায়দুল কাদের

সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য, এটি দল বা সরকারের নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডা. মুরাদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা দুই সিটির মেয়র ও কাউন্সিলের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী ‘নারী বিদ্বেষমূলক’ যে বক্তব্য দিয়েছেন, এতে দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম মনি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে মারা যান তিনি। মনিরুল ইসলাম মনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত রজব আলী ফকিরের পুত্র। তিনি গয়ড়া কলেজ মোড়ে ফল ও ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করতেন। সুলতানপুর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, ‘বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে পা পিছলে পড়ে যাওয়ার সময় মনিরুল পাশের বাশের খুঁটি হাত দিয়ে ধরতে যান। খুঁটি উপড়েবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণের প্রত্যাশায় ‘কলারোয়া মুক্ত দিবস’ উদযাপন

৬ ডিসেম্বর, ১৯৭১ থেকে ২০২১, তারিখ একই, সাল ভিন্ন। পেরিয়েছে ৫০টি বছর। তবে বার একই, সোমবার। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছিলো সোমবার, অর্ধশত বছর পর ২০২১ সালের ৬ ডিসেম্বরও সোমবার। এদিনটি সাতক্ষীরার কলারোয়ার ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। ৭১’র এদিনেই স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে কলারোয়ায়। মুক্ত হয় পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে। সোমবার (৬ ডিসেম্বর, ২০২১) বৈরী আবহাওয়ার মধ্যেও ‘৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদার মুক্ত দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষেবিস্তারিত পড়ুন
বৃষ্টিতে কলারোয়ায় ফসলের ক্ষতি, বিপাকে চাষী

গত দু’দিন ধরে সাতক্ষীরার কলারোয়ায় অসময়ের টানা বৃষ্টির কবলে চাষীরা। ক্ষতির সম্মুখীন শীত মৌসুমের আবাদকৃত ফসল, শীতকালীন সবজি চাষী ও সরিষা চাষীরা। সোমবার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সরিষা ও তরকারির জমিতে পানি জমে গিয়েছে, ফলে ফসলের জন্য ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। সবজির মধ্যে আলু, পটল, পিয়াজ, রসুন, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি ফসলের চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় দিগন্তজোড়া সরিষার আবাদ হলেও অসময়ের টানা গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিতেবিস্তারিত পড়ুন
বৃষ্টিতে কলারোয়ায় সরিষা ফলনে ক্ষতির শংকা

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট নিম্নচাপে দু’দিন ধরে সাতক্ষীরার কলারোয়ায় গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এর কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। সোমবার সরেজমিনে দেখা গেছে, সরিষা ও আমন ধানের জমিতে বৃষ্টির পানি জমে গেছে। সরিষা ও ধান পানিতে ভাসছে। লালটু, শরিফুল, মিজানুর, আক্তার, মুনছুরসহ কয়েকজন কৃষক জানান, ‘অসময়ে বৃষ্টির কারণে সরিষা, ধানসহ সবজির ব্যাপকহারে ক্ষতির আশংকা দেখা দিয়েছে। এতে আশানুরূপ ফলন নাও হতে পারে। ফলে হতাশ হয়ে পড়ছেন তারা।’ এদিকেবিস্তারিত পড়ুন

