রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃষ্টিতে কলারোয়ায় ফসলের ক্ষতি, বিপাকে চাষী

গত দু’দিন ধরে সাতক্ষীরার কলারোয়ায় অসময়ের টানা বৃষ্টির কবলে চাষীরা। ক্ষতির সম্মুখীন শীত মৌসুমের আবাদকৃত ফসল, শীতকালীন সবজি চাষী ও সরিষা চাষীরা।

সোমবার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সরিষা ও তরকারির জমিতে পানি জমে গিয়েছে, ফলে ফসলের জন্য ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। সবজির মধ্যে আলু, পটল, পিয়াজ, রসুন, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি ফসলের চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় দিগন্তজোড়া সরিষার আবাদ হলেও অসময়ের টানা গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়তে পারেন- এমনই শংকা করছেন কৃষকরা।
তারা জানান, সয়াবিনসহ ভোজ্যতেলের বাজারমূল্য লাগামছাড়া হওয়ায় কৃষকেরা এ বছর বেশি সরিষার আবাদ করেছেন। তাদের আশা ছিলো- চাহিদা মিটিয়ে ও বিক্রি করে লাভবান হবেন। কিন্তু সেই আশাকে নিরাশ করে দিয়েছে চলমান বৃষ্টি।

প্রান্তিক কৃষকরা জানান, সরিষার ভালো ফলনের সম্ভাবনা থাকলেও অতিবৃষ্টিতে সরিষার জমিতে পানি জমাট বেঁধে যাওয়ায় গাছ নষ্ট হয়ে যেতে পারে। ফলে চরম ক্ষতির মুখে পড়তে পারেন- এমনই শংকা তাদের।

কৃষক শান্তি দাস জানান, ‘এবছর তিনি তিন বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন, যা পানিতে তলিয়ে গেছে। সরিষার ভালো ফলনের সম্ভাবনা থাকলেও বৃষ্টিতে চরম ক্ষতি করে দিয়েছে। সরিষা সহ অন্যান্য ফসলের একই চিত্র।’ ‌
অসময়ের অতিবৃষ্টি কৃষকের হতাশার কারণ হতে পারে বলে তিনি মনে করছেন।

শুভঙ্কর মন্ডল নামের আরেক কৃষক জানান, ‘তিনিও তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। তিন বিঘা জমিতে চাষ, বীজ, সার দিয়ে চাষ করতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে, যা অতিবৃষ্টির কারণে নষ্ট হতে বসেছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন