Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৮ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সিঙ্গাপুরের

বিশ্বের আট দেশের পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে ব্রুনাই এবং জার্মানির জন্য সিঙ্গাপুর ভ্রমণের পথ খুলে দেওয়ার পর আজ মঙ্গলবার থেকে এ ঘোষণা কার্যকর হবে। সম্প্রতি সিঙ্গাপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী লি বলেন, করোনাভাইরাস এখনই চলে যাচ্ছে না। তবে টিকাদান, সামাজিক দূরত্ব এবং সতর্ক নজরদারির মাধ্যমে নতুন স্বাভাবিকতাকে সঙ্গী করে বেঁচে থাকা সম্ভব। সিঙ্গাপুর থেকে কোম্পানি এবং বিনিয়োগকারীদেরবিস্তারিত পড়ুন
কাশ্মীরে অবকাঠামো নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি আরব আমিরাতের

ভারতের জম্মু ও কাশ্মীর বেশ কয়েক দিন ধরে উত্তাল। এর মধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে অবকাঠামো নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি সই করেছে আরব আমিরাত। ভারত সরকার সোমবার এ তথ্য জানায়। খবর এনডিটিভির। খবরে বলা হয়, এমন সময় এ চুক্তি হলো যখন অঞ্চলটিতে সহিংসতা বেড়েই চলেছে। তবে চুক্তির অর্থমূল্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। দুবাইয়ের সঙ্গে ভারতের সমঝোতা স্মারক সই এ অঞ্চলের উন্নয়নে প্রথম কোনো বিদেশি বিনিয়োগ চুক্তি। এটিকে সংঘাতপ্রবণ জম্মু ও কাশ্মীরের জন্য সুখবরবিস্তারিত পড়ুন
জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছেন দুই প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে সিনপো শহরের কাছাকাছি এলাকা থেকে ওই ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছের সাগরে ছোড়া হয় বলে দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)। খবর রয়টার্সের। সিনপোতেই পিয়ংইয়ং তাদের সাবমেরিন এবং সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) ছোড়ার সরঞ্জামাদি রাখে। উত্তর কোরিয়া ওই এলাকা থেকে অন্য ধরনের ক্ষেপণাস্ত্রও ছোড়ে।বিস্তারিত পড়ুন
কলারোয়া পাইলট হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব জেলার শ্রেষ্ঠ

সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর পুরস্কার গ্রহন করেছে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচন ক্যাটাগরিতে জেলার ৪৮টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মধ্যে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় জেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছেন। ১৮ অক্টোবর জেলা প্রশাসক মহোদয়ের সভাকক্ষেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুবদলের পরিচিতি সভা ও তথ্য ফরম বিতরণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা, তথ্য ফরম বিতরণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বিকালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন। বর্তমানে উপজেলা যুবদলের আহবায়ক কমিটিরবিস্তারিত পড়ুন
শার্শার গোগা সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ১টি নাইম এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে সীমান্তবর্তী একটি মাঠ থেকে এ চালানটি উদ্ধার করা হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, গোগা বিওপির টহল কমান্ডার হাবিলদার দবির উদ্দিন এর নেতৃত্বে ১৭/৭এস ৪৪ আর পিলার হতে আনুঃ ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মাঠের মধ্যে হতে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি,বিস্তারিত পড়ুন
করোনা রোধে দেশে তৈরি টিকা বঙ্গভ্যাক্স শতভাগ কার্যকর দাবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে তৈরি টিকা বঙ্গভ্যাক্স শতভাগ কার্যকর দাবি করেছে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। তাদের দাবি, বিশ্বে ছড়িয়ে পড়া ডেল্টাসহ মোট ১১ ভেরিয়েন্টের সবগুলোর ক্ষেত্রেই কার্যকর বঙ্গভ্যাক্স। সোমবার (১৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানের পক্ষে কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, গত ১ আগস্ট থেকে বানরের ওপর বঙ্গভ্যাক্সের এনিমেল ট্রায়াল শুরু হয়, যা শেষ হচ্ছে আগামী ২১ অক্টোবর অর্থাৎবিস্তারিত পড়ুন
শিক্ষা এমন এক সম্পদ কেউ নিতে পারবে না : প্রধানমন্ত্রী

শিশুরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে গড়ে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ছোট ভাই রাসেলের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, রাসেল ছোটবেলা থেকে বাচ্চাদের নিয়ে প্যারেড করতো। সে বড় ভাই শেখ জামালের মতো সেনা অফিসার হতে চাইতো। বেঁচে থাকলে আজকে হয়তো সেনাবাহিনীর বড় অফিসার হতো। ৭৫-এর হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে তিনিবিস্তারিত পড়ুন
শেখ রাসেলের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

শেখ রাসেলের জন্মদিনে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ। সোমবার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে এ আয়োজন করা হয়। এদিন সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়ানুষ্ঠান

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮অক্টোবর ) বিকেল ৫টায় শহরের পুরাতন আইনজীবী ভবনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইনবিস্তারিত পড়ুন

