Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শিশু ধর্ষণচেষ্টার পর মদপানের ছবি ভাইরাল: সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

পটুয়াখালীর মির্জাগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে (১০) ধর্ষণচেষ্টা ও মদপানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা সুমন খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। সুমনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ। সুমন মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। জানা যায়, গত ৯ অক্টোবর ধর্ষণচেষ্টার অভিযোগে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ভিকটিমের মা বাদী হয়ে মির্জাগঞ্জবিস্তারিত পড়ুন
ড. মুহাম্মদ ইউনূসের জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের চেয়ারম্যান ১০ হাজার টাকা মুচলেকায় ইউনূসসহ চার জনের জামিন মঞ্জুর করেন। গত ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলা করেন। আদালত ১২ অক্টোবরের মধ্যে তাদেরবিস্তারিত পড়ুন
বেনাপোলে পূজামন্ডপ পরিদর্শনে যশোরের এসপি

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বেনাপোল পাটবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঐতিহ্যবাহী পাটবাড়ী আশ্রম পরিদর্শনে এসে শার্শা উপজেলা ও বেনাপোল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার। দুর্গোৎসবে নিছিদ্রবিস্তারিত পড়ুন
দুর্গাপূজা: বেনাপোল-পেট্রাপোলে ৪দিন বন্ধ আমদানি-রপ্তানি

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল- পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা চার দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৬ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্যবিস্তারিত পড়ুন
দুর্গাপূজা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৫দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবে। আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভা হয়। পরে তারা একটি চিঠিতে জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচদিন আমদানি-রপ্তানিসহবিস্তারিত পড়ুন
কলারোয়ার তৈলকুপি মাঠ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় তৈলকুপি মাঠ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে জালাল উদ্দীন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে তৈলকুপি গ্রামের রাহাজ উদ্দীন মন্ডলের ছেলে আজিবর রহমান বাদি হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের নূর ইসলাম সরদারের ছেলে জালাল উদ্দীন কাউকে তোয়াক্কা না করে তৈলকুপি মাঠ থেকে বোল্ডার মেশিনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ষষ্ঠীপুজার মধ্যদিয়ে শুরু শারদীয়া দুর্গা পুজা

মহা ষষ্ঠীপুজার মধ্যদিয়ে সাতক্ষীরার কলারোয়ায় শুরু হলো শারদীয়া দুর্গা পুজা। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মহা ষষ্ঠীপুজার মধ্য দিয়ে দুর্গা মায়ের আগমন ঘটলো। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপুজার আনুষ্ঠানিক ভাবে শুরু হলো সোমবার থেকে। মন্ডপে মন্ডপে চলছে পুজার আর্চনা। এদিন পুজা আর্চনার মধ্য দিয়ে পুরোহিত দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রন করেন। ভক্তদের প্রত্যাশা দেবী দুর্গা মর্তে এসে সকল ভক্তদের মনবাসনা পূর্ণ করবেন। উপজেলার জয়নগর দক্ষিনপাড়া তরুন সংঘ সার্বজনীন পুজাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, ডালিম কুমার ঘরামী, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. আল-ফেরদাউস আলফা, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, শেখ আমজাদ হোসেন, মো. মতিয়ারবিস্তারিত পড়ুন
দুর্গাপূজা উপলক্ষে এমপি রবি’র শারদীয় শুভেচ্ছা

সাতক্ষীরাসহ দেশ-ব্যাপি আজ দেবীর বোধনের মধ্যে দিয়ে থেকে থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে এমপি রবি বলেন, “বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকালবিস্তারিত পড়ুন
দেশের ২০ শতাংশ মানুষ টিকা পেয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ২০ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত তৃতীয় ডোজ টিকা দেওয়ার অনুমোদন দেয়নি। অনুমোদন দিলে বাংলাদেশও তা অনুসরণ করবে।’ সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য করোনা টিকার বিশেষ কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। টিকা কেন্দ্রবিস্তারিত পড়ুন

