Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নতুন কমিটি ।। তুহিন আহবায়ক, সাঈদ সদস্যসচিব

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। কাজী মশিউল আজাম তুহিনকে আহবায়ক ও আবু সাঈদকে সদস্যসচিব করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নতুন আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সদ্য সাবেক সভাপতি জাকির হোসেন। থানা মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিতসভায় উপস্থিত ছিলেন ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নেতা জাকির হোসেন, শহিদুল ইসলাম লিটন, আজগার, সবুজ,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপি’র প্রয়াত নেতার মাগফিরাত ও কারাবন্দী নেতদের সুস্বাস্থ্য কামনায় দোয়ানুষ্ঠান

কলারোয়ায় প্রয়াত বিএনপি নেতার রুহের মাগফিরাত কামনা এবং কারাবন্দী বিএনপি নেতাদের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু ও মুক্তি কামনা করে বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর পৌরসদরের ঝিকরা ৪নং ওয়ার্ড দক্ষিণ পাড়া জামে মসজিদে ওই দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলসহ সকল কারাবন্দীদের মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে কারাগারে মৃত্যুবরণকারী বিএনপি নেতা মাহফুজুর রহমানবিস্তারিত পড়ুন
জমির মালিকের আত্মসমর্পণ
আশাশুনিতে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে ধান ক্ষেতে বিদ্যুত লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া দুই যুবক হলেন উপজেলার গোদাড়া গ্রামের মোস্তফা গাজীর পুত্র আব্দুর রশিদ গাজী (২৫) ও গোলাম রসুল সরদারের পুত্র ইদ্রিস আলী সরদার (২৬)। শুক্রবার সকালে ওই দুই যুবকের লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোদাড়া গ্রামের বাবু পাড়ের পুত্র কবির পাড়ের ধান ক্ষেতে এ মর্মান্তিক ঘটনাটিবিস্তারিত পড়ুন
পহেলা অক্টোবর থেকে মাটি ও মানুষের কথা বলতে আসছে দৈনিক আলোড়ন

মাটি ও মানুষের কথা বলতে আগামি পহেলা অক্টোবর থেকে প্রকাশ হচ্ছে দৈনিক আলোড়ন। একঝাঁক অভিজ্ঞ মেধাবী সংবাদ কর্মীর সমন্বয়ে বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে দেশের গণমানুষের বিভিন্ন সমস্যার কথা বলতে আসছে দৈনিক আলোড়ন। নতুন ধারার জাতীয় পত্রিকা ‘দৈনিক আলোড়নের পাতায় থাকবে নিয়মিত খবরের পাশাপাশি শিক্ষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, পরিবেশ ও প্রতিবেশ, ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প, খেলাধূলা, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন সংবাদ। থাকবে খবরের ভিতরের খবর। মহান মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত খবরের পাশাপাশি অন্যায় ও দুর্নীতির বিরোধীবিস্তারিত পড়ুন
সাংবাদিক আজিজুল ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজিজুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি-রাজেউন)। দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তরুণ উদীয়মান সংবাদকর্মী আজিজুল ইসলামের অকাল মৃত্যু তে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
তালায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নাছিমা ইয়াসমিন ময়না

আসন্ন ইউপি নির্বাচনে তালা সদর ইউনিয়নের সাত, আট ও নয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বর পদপ্রার্থী নাছিমা ইয়াসমিন ময়না গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তিনি সংরক্ষিত এই তিন ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। ময়না অত্যন্ত সুনামের সাথে তিনি বিগত পাঁচ বছর ধরে এলাকায় গরীব অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। শুক্রবার বিকালে গণসংযোগের সময় নাছিমা ইয়াসমিন ময়না বলেন, ‘আমি চেষ্টা করেছি বিগত পাঁচটি বছর সাধারণ গরীব, অসহায় মানুষের পাশে থেকেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নৌকার নির্বাচনী অফিস ভাংচুর ।। বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগ

কলারোয়ায় আওয়ামীলীগের নৌকার প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাঁটরার সানা পাড়ায় আওয়ামী লীগের অফিস ভাংচুরের ঘটনা ঘটে। সেসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁটরা সানা পাড়ায় আওয়ামী লীগ অফিসে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে অফিসের তালা ভেঙে চেয়ার ও অন্যান্য জিনিষপত্র ভাংচুর, নৌকার প্রতীকের প্রার্থীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জয়নগর ও হেলাতলা ইউপি নির্বাচনে নৌকা’র পথসভা

কলারোয়ায় জয়নগর ও হেলাতলা ইউনিয়ন আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের সমার্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সরসকাটিস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জয়নগর ইউপি নির্বাচনে ’জননেত্রী শেখ হাসিনার মনোনীত’ নৌকা প্রতীকের প্রার্থী জনমানুষের সেবক শামছুদ্দীন আল মাসুদ বাবু কে বিপুল ভোটে জয়যুক্ত করে ইউনিয়নের সার্বিক উন্নয়নেরবিস্তারিত পড়ুন
ভারতের উপহারের আরো ৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল দিয়ে দেশে

করোনায় বাংলাদেশের পাশে দাঁড়াতে বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারত সরকার। উপহারের ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে পঞ্চম চালানে বাকি ৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। পরে বেনাপোল বন্দর থেকে ঢাকায় নেওয়া হয় উপহারের সবগুলো অ্যাম্বুলেন্স। বৃহম্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপহারের অ্যাম্বুলেন্স গুলো ঢাকায় পৌঁছে যায়। অ্যাম্বুলেন্স আমদানিকারকের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট জেডবিস্তারিত পড়ুন
কলারোয়া থানার ওসির মোবাইল ফোন নম্বর হ্যাক

কলারোয়া থানার ওসির মোবাইল ফোন নম্বর হ্যাক হয়েছে। বৃহষ্পতিবার কলারোয়া থানার অফিসিয়াল ফেসবুক পেজ ‘কলারোয়া থানা পুলিশ সাতক্ষীরা’য় দেয়া এক স্টাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে ‘একটি জরুরী বার্তা’ শীরোনামে জানানো হয়- ‘কলারোয়া থানা, সাতক্ষীরা’র অফিসার ইনচার্জ (ওসি) মোবাইল নম্বর হ্যাক হয়েছে। যদি কোন ব্যক্তি কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি’র) পরিচয় দিয়ে ফোন করে কোন প্রকার লেনদেনের কথা বলে বা যেকোন তথ্য জানতে চাহিলে নিশ্চিত না হয়ে কোন তথ্য দিবেন না।’বিস্তারিত পড়ুন

