সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের মায়ের সেবায় ২৪ কর্মকর্তা-কর্মচারী’; মন্ত্রী যা বললেন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মা, যিনি করোনাভাইরাসে আক্রান্ত। তার চিকিৎসাসেবার কাজে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে একটি বেসরকারি টেলিভিশনে খবর প্রকাশ হয়। এ বিষয়ে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সচিবের করোনাক্রান্ত মাকে সহানুভূতি ও আবেগের জায়গা থেকে দেখতে গেছেন। তিনি বলেন, ‘সচিব আমাকে বলেছেন যে তারবিস্তারিত পড়ুন

বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের জানাজায় তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মো: মুরাদ হাসান বলেন; মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তার মৃত্যুতে আইনাঙ্গন এবং বাংলাদেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে,জাতি হারিয়েছে দেশের শ্রেষ্ঠ কীর্তিমান একজন আইনজ্ঞকে। মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজায় অংশগ্রহণ করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাফিজিয়া পড়ুয়া শিশু শিক্ষার্থী নিখোঁজ

কলারোয়ায় নাইম হাসান নামে হাফিজিয়া পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে সে নিখোঁজ রয়েছে। নাইম হাসানের বয়স ১৩/১৪ বছর। সে উপজেলার ব্রজবাকসা গ্রামের কামরুজ্জামান লাল্টু ড্রাইভারের পুত্র ও কাজিরহাট এলাকার ধানঘোরা মাদ্রাসার হাফিজিয়া পড়তো। রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে নিখোঁজ নাইমের মামা মারুফ হাসান জানান, ‘সোমবার শেষ বিকেলেও মাদরাসা চত্বরে খেলাধূলা করেছে। মাগরিবের নামাজের সময় তাকে না পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ বাড়িতে খবর দেয়।বিস্তারিত পড়ুন

তালায় কপোতাক্ষ নদের চর থেকে নবজাতকের লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের চর থেকে এক কন্যা নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তালা উপজেলার কানাইদিয়া এলাকা থেকে এই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সোমবার কানাইদিয়া এলাকায় নদের চরে এক নবজাতকের লাশ দেখতে পায়। এ সময় তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, ‘খবর পেয়ে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

তালায় অন্ত্যজ পরিষদের সভা অনুষ্ঠিত

সোমবার (২৩ আগষ্ট) সকালে তালার বেসরকারী উন্নয়ন সংস্থা ভূমিজ ফাউন্ডেশন অফিস কার্যালয়ে উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অন্ত্যজ পরিষদের উপদেষ্টা ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জাসদ নেতা দেবাশীষ দাস, সাংবাদিক গাজী জাহিদুর রহমান,বিস্তারিত পড়ুন

তালায় বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

সাতক্ষীরার তালায় সাহেব আলী শেখ (৫০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার রাত ১১দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মোফাজেল শেখের ছেলে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। রোববার সন্ধ্যায় বিষপান করলে তাকে তালা হাসপাতালে নিয়ে আসেন। রাত ১১দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহতের পারিবারের পক্ষ থেকে দাবী করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যাবিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবের জায়গা উচ্ছেদের ষড়যন্ত্র! জনমনে ক্ষোভ

ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে তালা প্রেসক্লাবের নির্মিত অডিটোরিয়াম ও পত্রিকা অফিসের জায়গা উচ্ছেদের ষড়যন্ত্রের পায়তারা করছে একটি চক্র। সংশ্লিষ্ট জায়গাটি সাতক্ষীরা জেলা প্রশাসকের নামে রের্কড থাকলেও দখল সুত্র দেখানো হয়েছে তালা প্রেসক্লাবের নামে। ১৯৮৩ সালে প্রেসক্লাবটি নির্মিত হবার পর থেকে অদ্যবধি এলাকার সাধারণ ও অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে এখানকার সংবাদকর্মীরা। সম্প্রতি তালা উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত নছিম উদ্দীন শেখের ছেলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্মকর্তা শেখ আমিনুল ইসলামবিস্তারিত পড়ুন

তালায় ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সাতক্ষীরা তালায় ঔষধের মেয়াদ, ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ-উল-হাসান। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা অফিসের সার্টিফিকেট সহকারি ইমরান হুসাইন প্রমূখ। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ-উল-হাসান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কলারোয়ায় ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় পিতা-পুত্র আটক

কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ আগস্ট) ঘটনার রাতেই ঘটনাস্থলের পার্শ্ববর্তী কাশিয়াডাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের পুত্র হানিফ খান (২৩) ও তার পিতা মৃত গণি খানের পুত্র মুজিবুর খান (৫০) কে আটক করে পুলিশ। ওই ঘটনায় নিহতের পিতা আলী বকস বাদি হয়ে কলারোয়া থানায় হত্যা মামলা (নং-২০, তাং-২৩-৮-২১ইং) দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘অন্যবিস্তারিত পড়ুন

ইয়াবা দিয়ে কলারোয়ায় অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ইয়াবা সহ ধরা খেলেন কলারোয়ার কেড়াগাঁছির জুয়েল নামের এক যুবক। সোমবার রাতে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ তাকে ৮৫ পিস ইয়াবা সহ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, জুয়েল নামের এই যুবক কেড়াগাঁছির চা দোকানি আলিউজ্জামানকে ফাঁসাতে তার দোকানের পাশে ইটের নিচে ৮৫ পিস ইয়াবা রেখে দেয়। সে এ খবর পুলিশকে দিলে গোয়েন্দা পুলিশের একটি দল ইটের নিচ থেকে ইয়াবা জব্দ ও চা দোকানি আলিউজ্জামানকে আটক করে। তবেবিস্তারিত পড়ুন