সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালেবানের প্রথম সংবাদ সম্মেলন : ‘সবাইকে ক্ষমা, শত্রুতা শেষ’

প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হয়েছে তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার দুই দিন পর মঙ্গলবার (১৭ আগস্ট) ওই সংবাদ সম্মেলন করা হয়। কাবুলে এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। সংবাদ সম্মেলনে বিশ্ব ও নিজের দেশের নাগরিকদের জন্য বিভিন্ন বার্তা নিয়ে হাজির হন তিনি। মুজাহিদ বলেন, ‌‘২০ বছরের সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি এবং বিদেশিদের তাড়িয়ে দিয়েছি। এটা পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত।’ মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিতবিস্তারিত পড়ুন

আফগানিস্তানের ভাইস-প্রেসিডেন্টের নিজেকে বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট দাবি

আফগানিস্তানের ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন। তিনি আফগানিস্তানেই অবস্থান করছেন বলে মঙ্গলবার (১৭ আগস্ট) এক টুইটবার্তায় জানিয়েছেন। গত সপ্তাহে তখনকার প্রেসিডেন্ট আশরাফ গনির সভাপতিত্বে এক বৈঠকে সালেহ বলেছিলেন, সশস্ত্র বাহিনীর জন্য তার গর্ববোধ হচ্ছে। তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সরকার সবকিছু করবে বলেও তিনি দাবি করেছিলেন। খবর রয়টার্সের এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার দুই দিন পর মঙ্গলবার (১৭ আগস্ট) প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হয় তালেবান।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের অনুদান পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

করোনাকালীন জেলার সকল পর্যায়ের দরিদ্র, দুঃস্থ, দুর্দশাগ্রস্ত ও কর্মহীন সংবাদকর্মীদের আর্থিক সংকট নিরসনকল্পে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পাওয়ার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ স. ম. আলাউদ্দিন চত্ত্বরে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো. মুনসুর রহমান এ সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি কাজী নাসির উদ্দিন, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত বিমান চালু ২০ আগস্ট থেকে

ভারতের সঙ্গে সীমিত পরিসরে ২০ আগস্ট (শুক্রবার) থেকে বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ আগস্ট) ভারত সরকারের দেওয়া ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির অধীনে ২০ আগস্ট থেকে ফ্লাইট চালু হবে বলে আশা করছি।’ এর আগে সোমবার (১৬ আগস্ট) এক সার্কুলারে বেবিচক জানায়, ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সার্কুলারে বিশ্বেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৬ বছরের শিশু নিখোঁজ, সন্ধান পেতে বাবা’র মাইকিং

সাতক্ষীরার কলারোয়ায় ৬ বছর বয়সী মেহেদী হাসান নামের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার বাবা ইজিবাইক চালক মহিদুল ইসলাম। উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি মাঠপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মহিদুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের কাজের উদ্দেশ্যে বাইরে গেলে বাড়ি থেকে স্ত্রী খাদিজা খাতুনের ফোন আসে বাচ্চা মেহেদীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক বাড়ি এসে এলাকাবাসীর সহযোগিতায় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, আশপাশেরবিস্তারিত পড়ুন

সিরিজ বোমা হামলা: কলারোয়ায় আ.লীগের প্রতিবাদ সমাবেশ

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কলারোয়ায় আওয়ামীলীগের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে উপজেলা আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ.লীগবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কাউটের দায়িত্ব নিলো নতুন কমিটি

কলারোয়া উপজেলা স্কাউটের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সদ্য সাবেক কমিটির কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিসে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা স্কাউট’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জান চান্দু নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের হাতে কাগজপত্র তুলে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত স্কাউট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন

জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সাতক্ষীরায় আ.লীগের মানববন্ধন

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন জামায়াত-বিএনপি সরকারের প্রশ্রয়ে সাতক্ষীরাসহ দেশের ৬৩ জেলায় জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, জঙ্গীবাদমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্তরে মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এড. ওসমান গনিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানবতার ‘মা’। করোনাকালীন সময়েবিস্তারিত পড়ুন

১৭০ দিন পর নিউজিল্যান্ডে ১ জনের করোনায় দেশব্যাপী লকডাউন

নিউজিল্যান্ডে প্রায় ১৭০ দিন পর এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী লকডাউন জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। মঙ্গলবার (১৭ আগস্ট) এক ঘোষণায় তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এক্সিওয়াস। প্রতিবেদনে বলা হয়, অকল্যান্ডের বৃহত্তম শহরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তাছাড়া বিগত ১৭০ দিনের মধ্যে তিনিই ভাইরাসটিতে আক্রান্ত একমাত্রবিস্তারিত পড়ুন