সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিডি ফিন্যান্সিয়ালনিউজ‘র মফস্বল ইনচার্জ হলেন জোবায়ের হোসাইন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল ‘বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪.কম-এর মফস্বল ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এইচ এম জোবায়ের হোসাইন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ময়মনসিংহ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৫ জুলাই রবিবার ‘বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪.কম-এর সম্পাদক মোঃ ইউছুফ হোসাইন তাঁকে এই পদোন্নতি দেন। দায়িত্ব গ্রহণের পর এইচ এম জোবায়ের হোসাইন বলেন, আজকের দিনটি আমার জন্য স্বরণীয় একটি দিন। একই সঙ্গে গুরুত্বপূর্ণও বটে। দায়িত্বই মানুষকে দায়িত্ববান করে তোলে বলে আমিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘরের ভীতের মাটি ভরাটের টাকা পরিশোধের জন্য নতুন প্রকল্প দিয়ে কাজ না করে টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে সংবাদ সন্মেলন করেছেন এক ইউপি সদস্য। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে ওই সংবাদ সন্মেলন করেন জয়নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য বজলুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রথম ধাপে ১০টি ও পরে দ্বিতীয় ধাপে ৭টি সহ মোট ১৭টি ঘর তৈরীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইজিবাইক চুরি

কলারোয়ায় ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসমত ইলিশপুর গ্রাম থেকে মাহবুবুর রহমানের পুত্র হাবিবুর রহমানের বাড়ি থেকে তার ইজিবাইক চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, ‘বুধবার রাতে বাড়ির চত্বরে ইজিবাইক চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরবেলা উঠে দেখেন ইজিবাইকটি নেই। বাড়ির পাশের আমবাগানে চাকার দাগ দেখা গেছে। বিভিন্ন জায়গায় খুঁজেও ইজিবাইকটি এখনো পাননি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।’ এদিকে ক্ষতিগ্রস্থের প্রতিবেশী রাজু আহমেদ জানান, ‘হাবিবুরবিস্তারিত পড়ুন

‘করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে আবারো লকডাউন’

দেশের করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে আবারো বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটলে আবারো লকডাউন দেওয়া হবে।’ কঠোর বিধিনিষেধ শিথিল করে বুধবার থেকে চালু হয়েছে দোকানপাট ও বিপণিবিতান। সড়কে যানবাহন চলাচল শুরু হলেও অর্ধেক গাড়ি চলাচলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চুরির অপবাদে মহিলার মাথার চুল কাটার অভিযোগে মামলা

কলারোয়ায় ইট চুরির অপবাদে এক মহিলাকে গাছে বেঁধে চুল কেটে দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখনও পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি। ঘটনার বিবরণে জানা যায়, ২টি ইট চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রামের ভারত প্রবাসী ইব্রাহিম গাজীর স্ত্রী ২ সন্তানের জননী দিনমজুর রশিদা খাতুন (৪৫) এর সাথে একই গ্রামের নেদুকালাসহ পরিবারের সদস্যতের প্রচন্ড ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দুই এমপিকে হত্যার হুমকির অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

সাতক্ষীরার দুই এমপিকে হত্যার হুমকির অভিযোগে পিতা মসজিদের ইমাম ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) ভোর রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইউসুফ হোসেন (২১)। মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তার ছেলে ইউসুফ হোসেন পেশায় বখাটে। এ সময় আসামীদেরে বাড়ি থেকে ৮টিবিস্তারিত পড়ুন

বেনাপোল ইমিগ্রেশন রুটে মানব পাচারকারীরা সক্রিয়, ৭ বাংলাদেশির ভিসা বাতিল

মানব পাচারকারীরা সীমান্ত পথ ব্যবহার করলেও বর্তমানে বেনাপোল দিয়ে বৈধ পথে তারা সক্রিয় হয়ে উঠেছে। ভালো কাজের প্রলোভনে গত এক মাসে এ পথে ভারতসহ বিভিন্ন দেশে পাঠানোর কাজ করে চলেছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। এ সময় সন্দেহজনক এমন ৭ জনের ভিসা বাতিল করে ফেরত পাঠিয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। তবে পাচার প্রতিরোধে ভারত অংশে ইমিগ্রেশনে বেশ কড়াকড়ি দেখা গেলেও বাংলাদেশ অংশে পাচারকারীরা ম্যানেজ করে অনায়াসে ওপারে যেতে পারছেন। তবে বেনাপোল ইমিগ্রেশনবিস্তারিত পড়ুন

কেশবপুরে করোনা উপসর্গে নারীর মৃত্যু : সৎকারে পাশে নেই স্বজনরা

যশোরের কেশবপরে এক নারীর করোনা উপসর্গে মৃত্যু হয়। তার সৎকারে সকলে অনিহা প্রকাশ করে। পাশে থাকেনি স্বজনরা। কেশবপুর শহরের অনন্ত সড়ক সাহাপাড়া চিত্ত দের স্ত্রী সাহাপাড়া মঞ্জু রানী (৫৫) দে নামের এক নারী গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যায়। তার করোনার উপসর্গ থাকায় শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় স্বজনসহ এলাকার কেউ এগিয়ে আসেনি। এ সময় কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক যুব দিবস

তামাকমুক্ত তরুণরাই গড়তে পারে উন্নত বাংলাদেশ

১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার আন্তর্জাতিক যুব দিবস। বাংলাদেশের জন্য দিবসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠিই তরুণ। তরুণরাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রকৃত কারিগর। তামাকাসক্ত তরুণ সমাজ এই স্বপ্ন পূরণে অবদান রাখতে পারবে না বরং রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনই পারে তরুণদের তামাকের ছোবল থেকে সুরক্ষা দিতে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে তরুণ ও যুব সমাজকে তামাকমুক্ত রাখতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের জন্য বিদ্যমান আইন সংশোধনের দাবিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের নুরনগরে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল চেষ্টা এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার হাজিপুর গ্রামের মৃত কালিপদ অধিকারীর পুত্র রবীন্দ্র নাথ অধিকারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি শান্তি প্রিয় মানুষ। শ্যামনগরের হাজিপুর মৌজায় এস এ ২৪৮ খতিয়ানে সাবেক ১৭৪ হাল, ১৯৯ দাগে ৪১ শতক সম্পত্তি আমাদের পৈত্রিক এবংবিস্তারিত পড়ুন