শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের নুরনগরে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল চেষ্টা এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার হাজিপুর গ্রামের মৃত কালিপদ অধিকারীর পুত্র রবীন্দ্র নাথ অধিকারী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি শান্তি প্রিয় মানুষ। শ্যামনগরের হাজিপুর মৌজায় এস এ ২৪৮ খতিয়ানে সাবেক ১৭৪ হাল, ১৯৯ দাগে ৪১ শতক সম্পত্তি আমাদের পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি। আমরা দীর্ঘদিন যাবত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে ভোগদখল করে আসছি। উক্ত ৪১ শতক সম্পত্তির মালিক আমি এবং আমার ছোট ভাই গোপিনাথ অধিকারী। কিন্তু দু:খজনক বিষয় হলো আমার ছোট ভাই অকাল প্রায়ত হন। তার একমাত্র ওয়ারেশ হিসেবে আমি। কিন্তু আমার কাকাতো ভাই বিশ^নাথসহ অন্যান্য কাকাতো ভাইয়েরা উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র শুরু করে। গত ১০ আগস্ট‘২১ আমাদের সম্পত্তিতে নির্মাণ কাজ শুরু করলে আকস্মিকভাবে উল্লেখিত বিশ^নাথসহ অন্যান্য কাকাতো ভাইয়েরা নির্মান কাজে বাধা প্রদান করে এবং সেখানে কোন প্রকার কাজ না করার জন্য খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। উক্ত সন্ত্রাসী ব্যক্তিরা প্রভাব খাটিয়ে যে কোন মুহুর্তে আমার পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল করে নিতে পারে।

এব্যাপারে তিনি বিশ্বনাথ গংয়ের কবল থেকে সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত