সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগরে লবণাক্ততার কষ্টে থাকা গ্রামে মানবিক উদ্যোগে মিলল পানির ট্যাংক

রমজান মাসের ২৪টা দিন কেটে গেলেও লোনা পানির সঙ্গে লড়াই করেই দিন কাটাতে হয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিণাগাড়ি গ্রামের মানুষের। পুরো গ্রামজুড়ে কেবল লবণাক্ত পানি যা দিয়ে রান্না, ওজু, গোসল এমনকি থালা–বাসন ধোয়ার কাজও করা যায় না। নিরাপদ মিষ্টি পানির তীব্র সংকটে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। হরিণাগাড়ি গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের বেদনাহত স্ত্রী আমেনা পারভীন (২৬) বলেন, লোনা পানির সঙ্গে সংসার তো দূরের কথা, জীবনই চলে না। খাওয়া যায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা”এই প্রতিপাদকে সামনে নিয়ে ভোক্তা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিআরবি সাতক্ষীরা জেলার সভাপতি গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে বক্তব্যবিস্তারিত পড়ুন

পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী পয়লা বৈশাখে (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন— কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টার আলোচনায় সংসদের খরচ ৮২ কোটি টাকা!

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ এই আলোচনায় সংসদের খরচ হতে পারে ৮১ কোটি ৭০ লাখ টাকা। এই খরচে সংসদ সদস্যদের পারিশ্রমিক, কর্মকর্তাদের বেতন-ভাতা, বিল-ভাড়া, বিদ্যুৎ, পানি, নিরাপত্তা ও অন্যান্য পরিচালন‌ ব্যয় অন্তর্ভুক্ত থাকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট অনুযায়ী, ১১তম সংসদের প্রথম ২২ অধিবেশনের (জানুয়ারি ২০১৯ থেকে এপ্রিল ২০২৩ পর্যন্ত) পর্যালোচনায় দেখা যায়, সংসদীয় কার্যক্রমে প্রতি মিনিটে ব্যয় হয় গড়েবিস্তারিত পড়ুন

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে স্পিকার এ মুলতবি ঘোষণা করেন। স্পিকার বলেন, সংসদর বৈঠক আগামী ২৯ মার্চ (রোববার) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। সবাইকে আগাম ঈদ মোবারক জানান স্পিকার। জানা গেছে, এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং তার ওপর প্রায়বিস্তারিত পড়ুন

সংসদের আলোচিত হেডফোনের দাম সাড়ে আট হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে (১২ মার্চ) সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোনের মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন সংসদ সদস্য। অধিবেশন চলাকালে অনেক সংসদ সদস্যই অভিযোগ করেন যে, তাদের সরবরাহকৃত হেডফোনগুলো ঠিকমতো কাজ করছে না। মূলত কারিগরি সীমাবদ্ধতা ও শব্দের নিম্নমানের কারণে সংসদীয় কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে অধিবেশনে দাবি করা হয়। অনুসন্ধানে জানা গেছে, সংসদে ব্যবহৃত এই হেডফোনগুলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অডিও সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ‘Shure’-এর। বিশ্বজুড়ে মাইক্রোফোন, ওয়্যারলেস অডিওবিস্তারিত পড়ুন

বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দল অসাংবিধানিক উপায়ে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, রাষ্ট্র আবেগ দিয়ে নয়, বরং সুনির্দিষ্ট আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ এবং এটি অক্ষরে অক্ষরে পালনবিস্তারিত পড়ুন

এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন, পুরাতনগুলো পুনরায় যাচাই-বাছাই : শিক্ষামন্ত্রী

নৈতিক শিক্ষার অবক্ষয়রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এই তথ্য দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই থাকবে। সেইসঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের আওতায় আনার বিষয়ে কমিটি করা হয়েছে। সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের লিখিত উত্তরে এহছানুল হক বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন

অঙ্গসংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিতে পারে বিএনপি

ঈদুল ফিতরের পর থেকেই অঙ্গসংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিতে পারে বিএনপি। সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় দলীয় নেতারা সাংগঠনিক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলছেন। তাদের মতে, দুর্বল সাংগঠনিক কাঠামো নিয়ে নির্বাচনে গেলে প্রতিদ্বন্দ্বী দলগুলো সুযোগ নিতে পারে। তাই নির্বাচন সামনে রেখে মূল দল ও অঙ্গসংগঠনগুলোকে নতুন নেতৃত্বে পুনর্গঠন করাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ। দলীয় নেতারা বলছেন, আপাতত সরকারের কার্যক্রম পরিচালনাই শীর্ষ নেতৃত্বের প্রধান অগ্রাধিকার। তাই চলতি বছর জাতীয় কাউন্সিল হওয়ার সম্ভাবনাবিস্তারিত পড়ুন

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিন অতিবাহিত হলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানান, ১০ নম্বর অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন ডাকার বিধান থাকলেও তা মানা হয়নি। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে তিনি সংবিধান সংস্কারের আইনি বাধ্যবাধকতাবিস্তারিত পড়ুন