বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে “মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়ন” বিষয়ক এক সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং স্থানীয় উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের টাইগার প্লাস হোটেলের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও উদ্বোধনী ঘোষণা করেন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

কর্মশালায় মূল বিষয়ে আলোচনা ও বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়ক মো. রোকনুজ্জামান এবং সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।

‘এনগেজডনাউ’ প্রকল্পের আওতায় ও ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড’ কর্মসূচির অংশ হিসেবে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত এই দিনব্যাপী কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—সিনিয়র সাংবাদিক এম. কামরুজ্জামান, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, নাজমুন্নাহার ঝুমুর, সাংবাদিক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল, গোলাম সারোয়ার, রঘুনাথ খাঁ, আমিনা বিলকিস ময়না, জেলা নাগরিক কমিটির আলী নুর খান বাবুল, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা, শিক্ষক শেখ আশরাফুর রহমান ও মোমিনুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরায় অনুষ্ঠিত এই সংলাপটির মডারেটরের দায়িত্ব পালন করেন ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত।

সংলাপে বক্তারা বলেন, “দেশে মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা প্রতিনিয়ত নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা মানবাধিকার রক্ষায় কাজ করেন, তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই তাদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন এখন সময়ের দাবি।

তারা রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের যৌথ উদ্যোগে এই আইনের খসড়া দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান। পরবর্তীতে মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও মানবাধিকার কর্মীরা অংশ নেন এবং নিজ নিজ মতামত তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবকদের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ

“দক্ষতায় শক্তি” এই শ্লোগানকে সামনে নিয়ে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে এমপি’র পক্ষ থেকে ফুটবল বিতরণ
  • সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক
  • খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা