বুধবার, জুলাই ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্র্যাকের উদ্যোগে

মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ

যশোরের মনিরামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে স্থানীয় মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৭ জন মৎস্য খামারির মধ্যে মোট ১৪ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। মৎস্য চাষের মাধ্যমে উপকারভোগীরা যেমন আর্থিকভাবে লাভবান হতে পারবেন, তেমনি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

মাছের পোনা পেয়ে উপকারভোগী খামারিরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ জোগাবে।

পোনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর এরিয়ার সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. নজরুল ইসলাম, সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) উদয় কুমার ঘোষ, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা ইউনিট) উজ্জ্বল দাসসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও সহকর্মীরা।

এ সময় কর্মকর্তারা খামারিদের মাছ চাষের সঠিক পরিচর্যা, পুকুর ব্যবস্থাপনা, খাদ্য প্রয়োগ এবং রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

স্থানীয় সচেতন মহল ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম গ্রামীণ মৎস্য খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর মাঝেরপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা

দৈনিক যশোর-এর প্রকাশক ও সম্পাদক এবং প্রেসক্লাব যশোর-এর সভাপতি জাহিদ হাসান টুকুনবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা
  • নতুন রূপে ভবদাহ সুইচ গেট, দর্শনার্থীদের পদচারণা বাড়ছে এলাকায়
  • বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু
  • মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের দৌরাত্ম্য, হুমকির মুখে পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ
  • মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু
  • ১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা