মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ামুখী করে গড়ে করতে হবে। মাদকের ভয়াল থাবার বিপরীতে একমাত্র ক্রীড়াই ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বর্তমান সরকারের গৃহীত বৃক্ষরোপণ অভিযানকে ত্বরান্বিত করতে তিনি প্রত্যেক শিক্ষককে দশটি করে ও শিক্ষার্থীদের একটি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানান।
সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, নতুনকুঁড়ির মাধ্যমে সরকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে সফলতা অর্জন করেছে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উৎকর্ষতা বাড়াতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।

বুধবার সকাল ১০টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনে চন্দনপুর ইউনাইটেড কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে নব নিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান চন্দনপুর ইউনাইটেড কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কলেজটিকে এগিয়ে নিতে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক জামিল আক্তার, আবু সাঈদ, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, আব্দুল মাজেদ, প্রদর্শক তৌহিদুর রহমান সাগর, আবু জাফর প্রমুখ।

এদিকে অনুরূপভাবে একদিন আগে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেনের নেতৃত্বে শিক্ষক-কর্মচারীরা নবনিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন