শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শার্শায় যৌথ অভিযানে ২শ’ লিটার ডিজেল জব্দ, দুইজনকে জরিমানা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ টাস্কফোর্সের অভিযানে ২শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ দুইজনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মখদুম’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপির সদস্য এবং শার্শা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানকালে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যেবিস্তারিত পড়ুন

ক্যাম্পাস দখল করে ধান চাষের অভিযোগ, উত্তেজনা সাতক্ষীরা সরকারি কলেজে

সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ধান চাষ কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, এ কার্যক্রমের ফলে ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার্থী-বান্ধব পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা জানান, কলেজের মহিলা হোস্টেলের নিরাপত্তার কথা উল্লেখ করে কয়েক বছর ধরে প্রায় ১০ বিঘারও বেশি জমি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ধান চাষ করা হচ্ছে। এতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত জায়গা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ধান চাষের কারণে কলেজের খেলার মাঠের পরিসরও সংকুচিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্যাপুরে ২টি ভূমিহীন পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। জানা গেছে, ওই গ্রামে দীর্ঘ ৩০-৩৫ বছর সরকারি রাস্তার পাশের খাস জমিতে বসবাসের পর আজ আদালতের নির্দেশে উচ্ছেদ হয়েছে ২টি ভূমিহীন পরিবারকে। আলাউদ্দিন ও দলিত সম্প্রদায়ের রমাকান্ত মন্ডলের অসহায় পরিবার দুটির শেষ আশ্রয়টুকু হারিয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। পরিবার পরিজন নিয়ে আজ তারা খোলা আকাশের নিচে। ১৫ এপ্রিল সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজি: সাইফুল ইসলামের উপস্থিতিতে রাস্তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট এর আয়োজনে ২ দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বিকালে কলেজ ক্যাম্পাসে সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, এর ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম। বিশেষ অতিথি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্যাহ। উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, রোভার নেতা বিপাশা বিশ্বাস, রোভার নেতা মোঃ হারুনবিস্তারিত পড়ুন

মাইটিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও মিলাদ মাহফিল

দর্শক নন্দিত বেসরকারি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের কুখরালী হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর উদ্যোগে এবং ক্যামেরাম্যান একরামুজ্জামান জনির পরিচালনায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে দেশ, জাতি ও মাই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকালে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, গ্রাম্য খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নতুন পোশাকে সজ্জিত হয়ে অতিথি সহ কোমলমতি শিশুদের উপস্থিতিতে মঙ্গল শোভা যাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)বিস্তারিত পড়ুন

জাগো বাংলা জাগো: ‘সাতক্ষীরায় উদীচীর বর্ণাঢ্য বর্ষবরণ ও প্রাণের মেলা’

নিজস্ব প্রতিনিধি : “জাগো বাংলা জাগো, বৈশাখী ঝড় তপ্ত বায়ুতে বাংলা জাগিয়ে রাখো”—এই দৃপ্ত শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নতুন সূর্যকে বরণ করে নিলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদ। হাজার বছরের বাঙালি ঐতিহ্যের আবাহনে, ড্রামের তালের সাথে নৃত্যের ছন্দে আর সুরের মূর্ছনায় শহরজুড়ে আজ ছিল উৎসবের আমেজ। শোভাযাত্রায় ঐতিহ্যের পদাবলী ভোরের আলো ফুটতেই সকাল সাতটায় শহরের প্রাণকেন্দ্র কাছারীপাড়া মোড় থেকে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। গ্রাম-বাংলার শাশ্বত রূপকে তুলে ধরেবিস্তারিত পড়ুন

ডিবি ইউনাইটেড হাই স্কুলে পহেলা বৈশাখ উদযাপন

মেহেদী হাসান শিমুল:  নববর্ষের আনন্দঘন আবহে ডিবি ইউনাইটেড হাই স্কুলে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্কুলের হলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

নানা আয়োজনের মধ্যে দিয়ে দেবহাটায় বাংলা নববর্ষ পালিত

দেবহাটা প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে দেবহাটায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে দেবহাটা উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বনবিবির বটতলায় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান, লাঠি খেলাসহ বিভিন্ন আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলাবিস্তারিত পড়ুন

দেবহাটার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও’র দাবিতে স্মারকলিপি প্রদান

দেবহাটা প্রতিনিধি: স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও করার দাবিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন দেবহাটা উপজেলার শিক্ষকরা। গত সোমবার রাতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া এলাহি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান মাওলানা আনোয়ারুল ইসলাম, কোমরপুর আমিনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান আবু বক্কর সিদ্দিকী, চিনাডাঙ্গা আঃ হাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান সুলাইমান হোসেন, নাজিরেরঘের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান সামিউল্লাহ,বিস্তারিত পড়ুন