Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। উই আর ভেরি হ্যাপি। আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা হচ্ছে আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল (গুরুত্বপূর্ণ)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুলবিস্তারিত পড়ুন
ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাম পুনরায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে। ওয়ান র্যাঙ্ক ওয়ান পে বাস্তবায়ন করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান এ প্রতিশ্রুতি দেন। ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’ শীর্ষক অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদ নির্বাচন-২০২৬বিস্তারিত পড়ুন
নির্বাচনী গণসংযোগে জামায়াত আমির
নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া, জনগণের রায় জোরপূর্বক আদায় করা যায় না

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া। এটা জনগণের রায়ের বিষয়। রায় জোর করে আদায় করা যায় না।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, যারা নির্বাচনকে ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনগণ তাদের ক্ষমা করবে না। আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষবিস্তারিত পড়ুন
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইসি মাছউদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভাল নির্বাচন দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ডাকসু ভিপি সাদিক কায়েম
‘চাঁদাবাজি-টেন্ডারবাজি-অনিয়ম বন্ধ করতে দাঁড়িপাল্লায় ভোট দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দিতে হবে, যাদের কাছে দেশের সম্পদ ও মা–বোনের সম্মান নিরাপদ থাকবে। চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অনিয়ম বন্ধ হবে।’ তিনি বলেন, ‘আমরা এমন কাউকে নেতৃত্বে দেখতে চাই না, যাদের হাতে মানুষের জানমাল ও সম্মান নিরাপদ নয়।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী গণজমায়েতে তিনি এ কথা বলেন। উপজেলা জামায়াতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভ্যান শ্রমিকদের সাথে ধানের শীষের সমর্থনে মতবিনিময়

কলারোয়ায় ভ্যান শ্রমিকদের সাথে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল। শনিবার সকালে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি এ মতবিনিময় সভায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল বলেন, কলারোয়ার গণমানুষের নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এঁর পক্ষ থেকে আমিবিস্তারিত পড়ুন
১২ ফেব্রুয়ারী হবে ন্যায় ও ইনসাফের পক্ষের লড়াই : ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম মন্তব্য করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী হবে ন্যায় ও ইনসাফের পক্ষের লড়াই। মুক্তিকামী ছাত্র জনতা ব্যালটের মাধ্যমে ভারতের আধিপত্যের বিরুদ্ধে অংশ নেবে। শনিবার সাতক্ষীরা জেলার সদর, দেবহাটা-২ আসনের সখিপুর সরকারি কেবিএ কলেজ মাঠে সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। এর আগে তিনি সাতক্ষীরা-৩ ও ৪ সাংসদীয় আসনের নির্বাচনী সভায় বক্তব্য দেন। পরে সাতক্ষীরা-১ আসনের নির্বাচনী সভায় আংশ নেন। বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার চারটি আসনের জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান কেন্দ্রীয় নেতাদের

বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, দেশে একটি পরিবর্তনের পর জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। তাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। বাংলাদেশ ৫৫ বছরের পদার্পণ করেছে। রাষ্ট্রে সরকারের বহু পরিবর্তন এসেছে। কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়নি, তারা সব সময় বঞ্চিত হয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর সোনার বাংলার প্রোগ্রাম নিয়ে শেখ মুজিবুর রহমান এসেছিলেন, সবুজ বিপ্লবেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার ঝিকরায় ধানের শীষকে বিজয়ী করতে মহিলা সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করার লক্ষ্যে কলারোয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ঝিকরায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মাকফুর রহমান রাজু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা-কলারোয়ার ধানের শীষের প্রার্থীর কন্যা সাবেক ছাত্রদল নেত্রী কানেতা ইয়া লাম লাম অরনী। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসূল,বিস্তারিত পড়ুন
পাটকেলঘাটায় বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষকে বিজয়ী করার আহবান

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ফুটবল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ফুটবল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা–কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার জনপ্রিয়তার কারণেই বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হয়েছে। এখনও আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে কোনো ষড়যন্ত্রইবিস্তারিত পড়ুন

