Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় রাবি এলামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্যসাগ্রী বিতরণ

করোনা প্রাদুর্ভাবে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন রাবিয়ান সাতক্ষীরা তালা উপজেলা শাখা। মঙ্গলবার (১১ মে) সকাল ১০ টায় তালা ডাকবাংলা চত্বরে ৫০ জন দুঃস্থ মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবনসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম,রাবিয়ান সাতক্ষীরা শাখার যুগ্ম আহবায়ক প্রভাষক সুতাপা রাহা, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, প্রভাষকবিস্তারিত পড়ুন
তালায় দুঃস্থ ও অসহায় আনসার-ভিডিপি সদস্যরা পেলেন শুভেচ্ছা উপহার

সাতক্ষীরার তালায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ২য় ধাপ মোকাবেলায় এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে “দুঃস্থ ও অসহায়” আনসার-ভিডিপি সদস্যদের জন্য মহাপরিচালকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকালে তালা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫ জন পুরুষ ও ২৫ জন নারী সদস্যদের মাঝে উক্ত শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। সাতক্ষীরা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এর আয়োজনে উক্ত শুভেচ্ছা উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন তালাবিস্তারিত পড়ুন
৫ শতাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার দিলো সাতক্ষীরার কালিগঞ্জ পুলিশ

অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল রোজাদার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ। পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১১মে) বিকালে উপজেলার বিভিন্ন স্থানে এই ইফতার সামগ্রী বিতরণ করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল পথচারী ৫ শতাধিক রোজাদার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, সহকারী উপ-পুলিশ পরিদর্শকবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ উদ্বোধন

কালিগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “শেখ হাসিনা’র বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগানে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে (১১মে) মঙ্গলবার সকাল ১০টায় বসন্তপুর খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হয়। প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ টন ধান দিতে পারবে এবং মোট ৬৮৭ টন ধান সংগ্রহ করা হবে। উদ্বোধনী ধান সংগ্রহে ধান দেন চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের কৃষক আবুল কালাম আজাদ। ধান ওবিস্তারিত পড়ুন
যশোরে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ, আটক-১

যশোরের ঝিকরগাছা উপজেলার একটি গ্রামে ৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা শিশুর পিতা জানান, ‘সোমবার বিকেলে তার মেয়ে পার্শ্ববর্তী বাজারের পাশে কয়েকটি শিশুর সাথে খেলা করছিলো। এসময় চায়ের দোকানদার সোহাগ তাকে মিষ্টি দেওয়ার প্রলোভন দিয়ে ডেকে নিয়ে দোকানের ভিতর নিয়ে ধর্ষণ করে। রক্তক্ষরণ শুরু হলে কাউকে কিছু না বলার কথা বলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১৩ মাসে ৯০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

সাতক্ষীরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৩ মাসে জেলার সীমান্তবর্তী বাংলাদেশ ভূখন্ড থেকে ১১৮ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি) সদস্যরা। এ সময়ে তাদের কাছ থেকে ৯০ কোটি ১৪ লক্ষ ৪১ হাজার ১৮০ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ পণ্য উদ্ধার করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবির অফিস সূত্রে জানা যায়, বিগত ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শুরু হয়। অথচ সীমান্তজুড়ে মাদক চোরাচালানী বন্ধ হয়নি। সেই চোরাচালানী, মাদক ও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে একটি চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মোশাররফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি। মঙ্গলবার সকালে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের তারালী মোড়ে এ ঘটনা ঘটে। তিনি কালীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে মোহরার হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন মানসিক রোগী ছিলেন এবং সোনাতলা গ্রামের বাসিন্দা। কালিগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান মঙ্গলবার ভোরে মোশাররফ হোসেন ফজরের নামাজ পড়ে বাড়ির বাইরে এসে কালীগঞ্জ ডিগ্রী কলেজের পাশে তিন রাস্তার মোড়ে হঠাৎ করে একটি চলন্ত বাসেরবিস্তারিত পড়ুন
ইউরোপে যাচ্ছে কলারোয়ার আম, বেড়েছে উৎপাদন, কমেনি দাম

আমের স্বাদ ও মান ভালো হওয়ায় উৎপাদনের সাথে রপ্তানি বাড়ছে সাতক্ষীরার কলারোয়ার আমের। দেশে-বিদেশে ব্যাপক চাহিদা থাকায় কলারোয়া অঞ্চলে দিন দিন বাড়ছে আম চাষ। গত কয়েক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় বহু আম গাছের বাগান তৈরি করা হয়েছে। ফসলি মাঠ, সবজি ক্ষেত, বাড়ির আঙিনা, পরিত্যক্ত জমিসহ বিভিন্ন স্থানে আম গাছ রোপণ করা হয়েছে। আবার তুলনামূলক কমদামী অন্য গাছ কেটেও সেখানে আম বাগান তৈরি করা হচ্ছে। ফলে বাড়ছে আমের উৎপাদন। তবে কমেনি দাম।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ঈদ কেনাকাটায় মানুষের উপচে পড়া ভীড়, নেই স্বাস্থ্যবিধি

ঈদুল ফিতর উপলক্ষে কলারোয়া পৌরসদরসহ উপজেলার বিভিন্ন বাজার গুলোতে জমে উঠেছে বেচাকেনা। মানুষের উপচে পড়া ভীড়ে বোঝাই যাচ্ছে না যে, করোনা ভাইরাস চলছে, করোনা যেনো পালিয়েছে। লকডাউন তো দূরের কথা, নূন্যতম স্বাস্থ্যবিধি মানছে না ক্রেতা-বিক্রেতারা। অনেকের মুখেই মাস্ক আছে তবে সেটা থুথনিতে নতুবা দাড়িতে ঝুলছে। কারো পকেটে বা হাতে। সামজিক দূরত্ব একেবারেই নেই। হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা আছে কিনা সেটা তালাশ করতে হবে, কেননা হাত ধোয়া বা স্যানিটাইজ করার সময়-ই নেই। বেশিবিস্তারিত পড়ুন
ঝাঁপা বাওড়ে নির্মাণাধীন পর্যটন কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি) সোমবার (১০ মে-২০২১) দুপুরে ঝাঁপা বাওড়ের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পাড়ে নির্মাণাধীন পর্যটন কেন্দ্রের কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশের খোঁজখবর নেন এবং বিদ্যালয়ের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার,বিস্তারিত পড়ুন

