সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দুঃস্থ ও অসহায় আনসার-ভিডিপি সদস্যরা পেলেন শুভেচ্ছা উপহার

সাতক্ষীরার তালায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ২য় ধাপ মোকাবেলায় এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে “দুঃস্থ ও অসহায়” আনসার-ভিডিপি সদস্যদের জন্য মহাপরিচালকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) সকালে তালা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫ জন পুরুষ ও ২৫ জন নারী সদস্যদের মাঝে উক্ত শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

সাতক্ষীরা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এর আয়োজনে উক্ত শুভেচ্ছা উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, আনসার ভিডিপি প্রশিক্ষক অনন্ত মন্ডল,তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, উপজেলা কোম্পানী কমান্ডার প্রমুখ।

এ সময় প্রতিটি প্যাকেটে ৩ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম পিঁয়াজ, হাফ লিটার তেল ও ২ টি মাস্ক সরবরাহ করা হয়।

তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন জানান, সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ও সংক্রমণজনিত কারণে উদ্ভূত সংকট মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি মহোদয় দেশের এই ক্রান্তিলগ্নে মানবতার ডাকে সাড়া দিয়ে সার্বিক সংকট উত্তরণে এই বাহিনীর প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সদয় নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালকের ঐকান্তিক প্রচেষ্টা ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি পরিবারের মধ্যে দেশব্যপী প্রতিটি উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উক্ত শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলারবিস্তারিত পড়ুন

তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা

সাতক্ষীরার তালায় ১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে অভিযানবিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি