মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনি থানা যেন পাখিদের অভয় আশ্রম

মহাবিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে সবই স্রষ্টার সৃষ্টি। সমস্ত জীবজগৎ তিনিই সৃষ্টি করেছেন পরম যত্নে নিয়ে, যেমন পরম ভালোবাসায় তিনি সৃষ্টি করেছেন মানুষকে। তাঁর মহাশক্তির অন্ততঃ কিঞ্চিৎ ক্ষুদ্রাংশ শক্তি জীবজগতের তাঁর সৃষ্ট প্রত্যেক জীবের মধ্যেই বিরাজমান। অর্থাৎ জীবজগতের সবকিছুর মধ্যেই তাঁর শক্তির এবং তাঁর অস্তিত্বের উপস্থিতি রয়েছে। কাজেই প্রত্যেক জীবের প্রতি দয়া পদর্শন করা আমাদের প্রত্যেকেরই পরম কর্তব্য। কেননা জীবসেবা করলেই প্রকারান্তরে স্রষ্টার সেবা করা হয়। প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলেবিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাত আলী’র মৃত্যুতে এমপি রবি’র শোক

বাংলাদেশ নৌবাহিনীর সংগঠক প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াসাত আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (৮ মে) রাত ৯টা ৪৫ মিনিটের সময় ঢাকাতে ইন্তেকাল তিনি করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াসাত আলী’র মৃত্যুতে এমপি রবি বলেন, ‘তিনি আমার আপন মেজো চাচা। তিনি বেশ কিছুদিন শারীরিক ভাবেবিস্তারিত পড়ুন

মা দিবসের শুভেচ্ছা

প্রতিটি ক্ষনেই হোক মা দিবস

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মা দিবস । মা শাশ্বত, চিরন্তন একটি আশ্রয়ের নাম। মা শব্দটি মনে করিয়ে অকিৃত্রিম স্নেহ, মমতার গভীর ভালবাসা কথা। আজ বিশ্ব মা দিবস। সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে মায়ের প্রতি সন্তানের অকৃত্রিম ভালবাসা আর গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, তবে যে সকল মমতাময়ী মা তাদের চিরন্তন ভালবাসার তিল-তিলে তুলেছেন সন্তানের ভবিষৎ, নিরাপদ করেছেন তাদের আগামী দূভার্গ্য ক্রমে কিছু অকৃতঘ্ন সন্তান মায়ের সেইবিস্তারিত পড়ুন

পূর্বাচলের ক্ষতিগ্রস্তরা পেলেন আরো ১৪৪০ প্লট, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার আরো ১ হাজার ৪৪০ জন সাধারণ ক্ষতিগ্রস্ত ও মূল অধিবাসীকে ০৩ (তিন) কাঠা আয়তনের একটি করে প্লটের বরাদ্দপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বরাদ্দপত্র তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় গণভবন থেকে জুম অ্যাপের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এবিস্তারিত পড়ুন

যশোরে ভারত ফেরত ৬জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত

বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও শেষ রক্ষা হয়নি। দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ৮ জনকে করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়েছে। ৬ জনের শরীরেই করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে আংশিক মিল রয়েছে। তাদের মধ্যে ২ জনের ডাবল মিউট্যান্ট নিশ্চিত। শনিবার (৮ মে) এ তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ভারতে করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় গত ২৬বিস্তারিত পড়ুন

মাছ ধরার বিপুল পরিমান সরঞ্জামসহ নৌকা উদ্ধার

সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্যে ৩ জেলে আটক

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে ৫২নং কম্পার্টমেন্টের আওতায় মনসা খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় মালামাল সহ ৩ জেলেকে হাতে নাতে আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান ঘটনা বলেন, ‘শনিবার সকালে স্মার্ট পেট্রল টিমের দলপতি কোবাতক বন স্টেশন অফিসার (এসও) নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় বন বিভাগের স্মাট পেট্রল টিম শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মৃত জাফর আলী গাজীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক স্লোগানে শনিবার (৮ মে) উপজেলার কয়লা গ্রামে কৃষি উন্নযন প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফার রহমান, এসএপিও মনিরুল ইসলাম,বিস্তারিত পড়ুন

করোনা ঝুঁকিতে এলাকাবাসী

বেনাপোল বন্দরে অবাদে ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় ট্রাক চালকরা

স্থলবন্দরে বাণিজ্যের সঙ্গে জড়িত প্রায় ২০ হাজার মানুষ। বন্দরটি দিয়ে বছরে এক লাক্ষ টন পণ্য আমদানি হয়ে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ অংশে পণ্য প্রবেশ দ্বারে ট্রাকে জীবাণুনাশক স্প্রে ও ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু হয়েছে। তবে স্বাস্থ্যকর্মী ছাড়াই অনভিজ্ঞ আনসার সদস্য দিয়ে চলছে এসব ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়া বন্দর কর্তৃপক্ষের তেমন তদারকি না থাকায় সমাজিক দূরত্বের বালাই নেই বন্দরে পণ্য নিয়ে আসা এসব ট্রাকচালক ও তাদের সহযোগীদের। স্থানীয়রাবিস্তারিত পড়ুন

ঈদ উপলক্ষে

সাতক্ষীরায় অসহায় ৫০০ পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ

সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনাকালীন সময়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে এবং শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সৌজন্যে দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সেমাই চিনি বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) বেলা ১২টায় শহরের সুলতানপুর বড় বাজারে মল্লিক ভান্ডারে আব্দুর রহিম বাবু এগুলো বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় পরিদর্শনে ওসি

সাতক্ষীরার কালিগঞ্জে বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেন। সেসময় ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন ওসি গোলাম মোস্তফা। কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)বিস্তারিত পড়ুন