Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জনতা ব্যাংকের অফিসারদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জনতা ব্যাংকের অফিসারদের উদ্যোগে অসহায় ও কর্মহীন পরিবারের মাধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খুলনার ফুলতলা উপজেলা ও খুলনা’র ৩টি ইউনিয়নের কর্মহীন ও অসহায় ২৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা ও পরামর্শক এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রধান উপদেষ্টা, জনতা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুছ ছালাম আজাদ ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তিনি বলেন, যতদিন এই মহামারী থাকবে ততদিন বিভিন্ন জেলায় জনতাবিস্তারিত পড়ুন
স্বেচ্ছাসেবকের প্রয়াণে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির শোক

সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের অন্যতম চৌকস স্বেচ্ছাসেবক ও সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী মো. শিবলী নোমান (১৮) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি। শক্রবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে অসুস্থতা জনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক এসএম শাহিন আলম স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, শিবলীবিস্তারিত পড়ুন
যবিপ্রবির ল্যাবে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা ভাইরাসের ভারতীয় ধরণ শনাক্ত করা হয়েছে। ১৬ জন ভারত ফেরত রোগীর নমুনা পরীক্ষা করে ৩ জন রোগীর করোনা পজিটিভ আসে। পজিটিভ তিনজনের মধ্যে দুজনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ধরণ শনাক্ত করা হয়েছে। গত ৬ মে ২০২১ খ্রি. তারিখে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে তাদের নমুনাসমূহ যবিপ্রবির ল্যাবে পাঠানো হয়। যবিপ্রবির জিনোম সেন্টারে গতকাল শুক্রবার রাতে সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবালবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কয়েকস্থানে কদমতলা প্রেসক্লাবের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ

মানুষ মানুষের জন্য, এসো সবাই মিলে অসহায় মানুষের পাশে দাড়াই ও সমাজের উন্নয়নের কাজ করি এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে পলাশপোল ও থানাঘাটায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের নিজস্ব অর্থয়ানে পলাশপোল ও থানাঘাটায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার প্রয়োজন আছে কি না প্রশ্ন তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে আদৌ বিদেশ নিয়ে যাবার প্রয়োজন আছে কি না সেটিই এখন বড় প্রশ্ন।’ শনিবার (৮ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২১ উপলক্ষে সংস্থাটির চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত সভা ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপি কেন যে তাকে বিদেশবিস্তারিত পড়ুন
ঢাকায় করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। চারজনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে এ ধরন শনাক্ত হয়েছে। শনিবার (৮ মে) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে। রাজধানীর বনানীতে বসবাস করা ৫৮ বছর বয়সী এক নারীর শরীর থেকে সংগ্রহ করা নমুনায় এই ধরন পাওয়া যায় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির গবেষক দল। এ সংক্রান্ত তথ্য জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জাবিস্তারিত পড়ুন
দেশে ২৪ঘন্টায় করোনায় মৃত্যু ৪৫, শনাক্ত ১২৮৫ জনের

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৮৫ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনে। করোনাভাইরাস নিয়ে শনিবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগেবিস্তারিত পড়ুন
হিটলারের প্রেমিকার প্রাসাদে সন্ধান মিলল ৪৮ বাক্স গুপ্তধনের

হিটলারের ৪৮ বাক্স গুপ্তধনের খোঁজ মিলল, যার আনুমানিক মূল্য ৫০ কোটি পাউন্ড। এমনটাই দাবি গুপ্তধন শিকারিদের একটি দলের। দক্ষিণ পোল্যান্ডের একটি প্রাসাদেই লুকিয়ে রাখা রয়েছে হিটলারের এই গুপ্তধন, যা নাকি খুব তাড়াতাড়ি খুঁড়ে বের করতে চলেছেন গুপ্তধন শিকারিরা। দক্ষিণ পোল্যান্ডের মিনকওস্কিইয়ে রয়েছে ওই প্রাসাদ। এই প্রাসাদ ১৮ শতকের। সাবেক প্রুসিয়ার জেনারেল ফ্রেডরিচ উইলহেম ভন সেদলিজ এটি বানিয়েছিলেন। এখন এটি সিলেসিয়ান ব্রিজ ফাউন্ডেশনের অধীন। দীর্ঘ সময়ের জন্য এই সম্পত্তি লিজ নিয়েছে এইবিস্তারিত পড়ুন
২৭ সেকেন্ডে সন্তান জন্ম দিয়ে তরুণীর রেকর্ড

যুক্তরাজ্যে এক তরুণী দ্রুততম সময়ের মধ্যে সন্তান প্রসব করে রেকর্ড গড়েছেন। সম্প্রতি নিজ বাড়িতেই সন্তান প্রসব করতে সময় নেন মাত্র ২৭ সেকেন্ড। সোফি বাগ (২৯) নামের ওই নারী যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের বাসিন্দা। তিনি ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। মাঝরাতে তার ঘুম ভেঙে গিয়েছিল। এরপর তিনি ওয়াশরুমে যান। এক মিনিট পর তিনি বুঝতে পারেন তার সন্তান বেরিয়ে আসছে। ওই অবস্থাতেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। এর মধ্যে তার স্বামী ক্রিস (৩২) দেখেন, সোফির দুপায়ের মাঝেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহের এিশালে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ইফতার

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ত্রিশাল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে ও কয়েকটি মসজিদে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. মাহবুবুর রহমান লিটন। শুক্রবার (৭মে) কয়েক শত মানুষের মাঝে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন ত্রিশাল থানা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি এনামুল হক ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

