Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঈদকে সামনে রেখে কলারোয়ায় বোনাস-বকশিশের নামে নীরব চাঁদাবাজি!

ঈদকে সামনে রেখে বোনাস-বকশিশের নামে সাতক্ষীরার কলারোয়ায় নীরব চাঁদাবাজি শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইটভাট থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলার কৃষি অফিস, মৎস্য অফিস, সমাজসেবা অফিস, বিআরডিবি অফিস, একটি বাড়ী একটি খামার, মহিলা বিষয়ক অফিস, পিআইও অফিস, এলজিইডি অফিস, একাউন্টস অফিস, খাদ্যগুদাম, রেজিষ্ট্রি অফিস, ইউনিয়ন ভুমি অফিস, আনছার ভিডিপি অফিস, প্রাথমিক শিক্ষা অফিসার অফিস, জেলা পরিষদ সদস্যর অফিস, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির অফিস, প্রাণীসম্পাদ অফিস, থানা পুলিশের কিছু সদস্যসহবিস্তারিত পড়ুন
নন-এমপিও শিক্ষক-কর্মচারীও পেতে পারেন বিশেষ অনুদান

বেতনভাতা না পেয়ে বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক কর্মচারীদের এমনিতেই দুর্ভোগ আর দুর্দশার শেষ নেই। আর্থিক, পারিবারিক ও সামাজিক দৈন্যদশা তাদের সারা বছরজুড়ে। তার উপর মহামারি করোনাভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধের কারণে সেই বিপর্যয় আরো ছেঁকে বসেছে তাদের। এমনই ১ লাখ ৫ হাজার নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে আবারো সরকার বিশেষ আর্থিক সহায়তা দিতে পারে। তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষককে ৫ হাজার টাকা এবং ২৫ হাজার ৩৮বিস্তারিত পড়ুন
ইতিহাস ঐতিহ্য-৪
কলারোয়ার সাধক যবন হরিদাস

ইতিহাস ঐতিহ্য-৪ কলারোয়ার সাধক যবন হরিদাস প্রফেসর মো. আবু নসর ১৪৫০ খ্রিষ্টাব্দে যবন হরিদাস কলারোয়া থানার কেঁড়াগাছি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মনোহর এবং মাতার নাম উজ্জলা। জন্মের পূর্বে তিনি পিতৃহারা হন। জন্মের কিছু দিন পরেই মাতা মারা গেলেন। ব্রাক্ষ্মন সম্প্রদায় কর্তৃক তিনি পরিত্যক্ত হন। হরিদাস বৈষ্ণব ধর্মের অন্যতম প্রচারক ছিলেন। বাল্যকালে হরিদাস মুসলমানদের কাছে লালিত-পালিত হয়েছিলেন বলে তাকে যবন হরিদাস বলা হতো। ইতিহাসে জানা যায়, শ্রী চৈতন্য দেববিস্তারিত পড়ুন
কলারোয়ায় বৃষ্টিতে স্বস্তি মিলেছে জনজীবন আর ফসলী ক্ষেতে

কলারোয়া সহ সারা দেশে টানা দাবদাহের পর মঙ্গলবার বৃষ্টির দেখা মিলেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। রোজাদার কিছুটা কষ্ট লাঘব হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষকে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও হয়েছে। এতে গরমও কমে এসেছে। এদিকে টানা তাপপ্রবাহের পর মাঝ বৈশাখে ঝড়ো হাওয়াসহ বজ্র্য বৃষ্টি হবে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। এ বছর বৈশাখের শুরুটাবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের চাকলায় কলারোয়ার কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চাকলায় রাকিব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এসময় তার ঘর থেকে তিন পৃষ্ঠার সুইসাইড নোট উদ্ধার করা হয়। সোমবার (৩ মে) দুপুরে মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের চাকলা গ্রামের মাঠপাড়া থেকে এ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। রাকিব চাকলা গ্রামের মাঠপাড়ার আবু মুসা গাজীর ছেলে। সে কলারোয়ার ছলিমপুরের হাজী নাসির উদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রাবিস্তারিত পড়ুন
কলারোয়া গম বোঝাই ট্রাক উল্টে খাঁদে

সাতক্ষীরার কলারোয়ায় গম বোঝাই একটি ট্রাক খাঁদে পড়ে উল্টে গেছে। এতে ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন। সোমবার ভোর রাতে কলারোয়া সরকারি কলেজ মাঠ সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কের ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই ট্রাকটি বিপরীতমুখী আরেকটি ট্রাকের ধাক্কায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশের পুরো উল্টে যায়। ট্রাকটি (ঝিনাইদহ ট- ১১০৫০৯) সাতক্ষীরার ভোমরা থেকে গম নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলো। দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার জানান, ‘ভোমরা থেকে ১৯ টন গম নিয়ে তারা কুষ্টিয়া যাওয়ার পথে কলারোয়া সরকারিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, হতাশায় সাধারণ মানুষ

কলারোয়া বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় হতাশায় সাধারণ মানুষ। বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতার কমতি নেই। একদিকে করোনা অন্যদিকে চলছে রমজান মাস। এর মধ্যেই বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। হতাশা পিছু ছাড়ছে না সাধারণ মানুষদের। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবী মানুষ, তার উপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাদের বাড়তি কষাঘাত। দুই সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে দ্বিগুন। কলারোয়া বাজার ঘুরলে দেখা মেলে ভোগ্য পন্যেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ইফতার

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার কোরআন অধ্যায়নরত ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২মে) ১৯ রমজান চন্দনপুর দাখিল মাদাসা প্রাঙ্গনে অতিসম্প্রতি প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদরাসার ৭০জন কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ওই ইফতার অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে সেখানে ১২জন শিক্ষার্থী পবিত্র কোরআন মজিদ মুখস্তরত রয়েছেন। বাকীরাও হাফেজ হওয়ার লক্ষ্যে কোরআন অধ্যায়নের পথে। শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। চন্দনপুর গ্রামের ৫টি জামে মসজিদের সভাপতিবিস্তারিত পড়ুন
আইসিটি এ্যাক্ট স্বাধীন সাংবাদিকতায় বাধা
সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

‘দেশে অবাধ তথ্যপ্রবাহের সুযোগ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজন আইনগত সুরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তা।’ এই দুইয়ের সমন্বয়ে সাহসের সাথে সত্য সংবাদ পরিবেশন করা গেলে সমাজ উপকৃত হয় বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার ‘সাংবাদিক ঐক্য’ আয়োজিত এক সাংবাদিক সমাবেশে সোমবার এসব কথা বলেন তারা। এসময় তারা আরও বলেন, ‘দেশে এখন বহু সংখ্যক সংবাদপত্র এবং টেলিভিশন তাদের মতবিস্তারিত পড়ুন
শার্শায় প্রাণিসম্পদ দপ্তরে মেয়াদোত্তীর্ন ওষুধ দিয়ে চলছে পশু চিকিৎসা!

যশোরের শার্শা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মেয়াদোত্তীর্ন ওষুধ দিয়ে পশুপালন চিকিৎসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার নাভারন প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে সরেজমিনে মেয়াদোত্তীর্ন সরকারি ইনজেকশন ও পাউডার দেখা মিলেছে যা অসুস্থ গরু, ছাগল, হাঁস, মুরগীর রোগ নিরাময়ের জন্য ব্যবহার হচ্ছে। ফলে এলাকাবাসির পশুপালন সফল হচ্ছেনা। প্রতিনিয়ত গরু, ছাগল, হাঁস, মুরগী সুচিকিৎসার অভাবে মারা যাচ্ছে। প্রতিমাসে লাখ লাখ টাকা গচ্ছা যাচ্ছে খামারি বা চাষিদের। উপজেলার নাভারন প্রাণিসম্পদ দপ্তরের র্যাকে রক্ষিত অসুস্থ গরু,বিস্তারিত পড়ুন

