Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
করোনায় ফের সাতক্ষীরা মেডিকেলে শ্যামনগরের এক ব্যক্তির মৃত্যু
সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় মোবারক আলী (৮০) নামের ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ জনে। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবারক আলী গত ১৯ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজবিস্তারিত পড়ুন
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
সাতক্ষীরার বাঁশদহ’র রেউই বাজারে রাস্তা দখল করে ব্যবসা!

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে রাস্তা দখল করে ব্যবসা বানিজ্যের হিড়িক পড়েছে। সুষ্ঠু সমাধানে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভোগান্তিতে থাকা এলাকার জনগণ। সরেজমিনে দেখা গেছে, সরকারি রাস্তার দুই পাশ দিয়ে একেবারে রাস্তা দখল করে নানা ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী, চপ-পিয়াজুর দোকান, চায়ের দোকান, মিষ্টির হোটেল, ফলের ব্যবসা, বিপদজনক দাহ্য পদার্থ গ্যাস সিলিন্ডার সহ ছোট বড় অনেক দোকান সরকারি রাস্তা দখল করে গড়ে উঠেছে। এমনকি রাস্তার পাশের স্থায়ী দোকানেরবিস্তারিত পড়ুন
করোনাকালীন প্রধানমন্ত্রীর উপহার
সাতক্ষীরায় কবি-সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সম্মানী ভাতা প্রদান

কোভিড-১৯ করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সাতক্ষীরায় কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ সম্মানী ভাতার চেক তুলে দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা জেলায় ৩১৪ জন কবি-সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী, সাংস্কৃতিক কর্মীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সাংবাদিক এ্যসোসিয়েশনের মতবিনিময়

সাতক্ষীর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সাথে সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. নজরুল ইসলা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাধারণবিস্তারিত পড়ুন
১১টি বিড়ালের দ্বীপ জাপানে

বিড়ালদের জন্য বিখ্যাত জাপানের দ্বিতীয় বৃহৎ দ্বীপটির নাম তাশিরো-জিমা। তবে ধীরে ধীরে বিড়ালের দ্বীপগুলো পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়। দ্বীপের সর্বত্র ছড়িয়ে আছে কেবল বিড়াল আর বিড়ালের পরিবার। এই মুহূর্তে ১১টি বিড়ালের দ্বীপ রয়েছে জাপানে। এগুলো হলো- ওকিশিমা, জেনকাইশিমা, তাশিরো-জিমা, সানাগিশিমা, আওশিমা, আইওয়াইশিমা, মুজুকিজিমা, মানাবেশিমা, আইজিমা, আইশিমা, কাদারাশিমা। আওশিমা দ্বীপে একজন মানুষের বিপরীতে ১০টির বেশি বিড়াল দেখা যায়। দ্বীপটিতে মাত্র ১৩ জন মানুষ থাকলেও সেখানে বিড়াল রয়েছে দেড় শতাধিক। অন্যদিকে,বিস্তারিত পড়ুন
সাংবাদিকদের দুই কোটি টাকা সহায়তা দেয়া হবে: তথ্যমন্ত্রী

করোনাকালে কোনো সংবাদকর্মীকে চাকরিচ্যুত করা অগ্রহণযোগ্য, দুঃখজনক। যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরিতে ফিরিয়ে নিতে অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তথ্যমন্ত্রী জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যখন লকডাউন চলছে, তখন সাংবাদিকদের কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করলাম। আপাতত আরও দুই হাজার সাংবাদিককে দুই কোটি টাকাবিস্তারিত পড়ুন
করোনার ভারতীয় ধরন বাংলাদেশে ঢুকলেই সংক্রমণের সুনামি ঘটবে

মহামারি করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন বাংলাদেশে প্রবেশ করলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারতীয় ভ্যারিয়েন্ট চারদিকে ৩০০ গুণ সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন। এজন্য দেশের জনগণকে সার্বক্ষণিক মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, ভারতে অসম্ভব রকমের করোনার সংক্রমণ ঘটছে। প্রতিবেশী দেশটিতে যে দুটি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে- ডাবলবিস্তারিত পড়ুন
হেফাজতের তাণ্ডব: ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার

দেশের বিভিন্ন জেলায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জড়িদের ভিডিও ফুটেজ দেখেই গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দলটির নেতাদের সঙ্গে আলোচনা হলেও নৃশংস এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। রোববার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানী স্কুল প্রাঙ্গণে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, হেফাজত হলো একটি অরাজনৈতিক সংগঠন, রাজনীতি করার কোনো নীতিমালায় নেই। যদিও এটার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করছেন।বিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টায়
করোনায় দেশে ফের মৃত্যু ১০১, শনাক্ত ২৯২২ জনের

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে চার দিন পর আবারও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৩ জনে। এরআগে গত চার দিন যথাক্রমে ৮৩, ৮৮, ৯৮, ৯৫ জন করে মৃত্যুবরণ করেছিল। এছাড়া গত ১৯ এপ্রিল দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছিল। তার আগের তিন দিনে যথাক্রমে ১০২, ১০১, ১০১ জন করে মৃত্যুবরণ করেছিল। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায়বিস্তারিত পড়ুন
মামুনুল হকের শ্বশুর আটক!

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নেয়া হয়। জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা সদস্য। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, রাতে ওসি সাহেব ও পুলিশের লোকজন এসে উনাকে নিয়েবিস্তারিত পড়ুন

