মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্র জানায়, রাত আটটায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে। দ্বিতীয় দফা করোনা পজিটিভ হওয়ার পর গত দুইদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমে কোনো তথ্য দেননি তার চিকিৎসকরা। সোমবার রাত ১১টার দিকে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার বাসায় যান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীবিস্তারিত পড়ুন

বেনাপোলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

যশোরের বেনাপোল বাজার বলফিল্ডের সামনে ট্রাকের ধাক্কায় কুব্বাত আলী (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত কুব্বাত আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আয়ুব আলীর ছেলে। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘যশোর থেকে বেনাপোলগামী ট্রাক (যশোর-ট-১১-১৭৫১) বেনাপোল শহরে ঢোকার প্রাক্কালে বেনাপোল বলফিল্ডের সামনে একজন সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দিলে সাইকেল আরোহী কুবাদ আলী গুরুতর আহত হয়।বিস্তারিত পড়ুন

শার্শার রুদ্রপুরে শশুর বাড়ীতে জামাতার আত্মহত্যা

যশোরের শার্শার রুদ্রপুরে শশুর বাড়ীতে গলায় ফাঁস দিয়ে জামাতা আত্মহত্যা করেছে। আত্মহননকারি সাঈদুর রহমান (৪০) ওই গ্রামের জাকির হোসেন ওরফে মিনাজ উদ্দীনের ছেলে। রবিবার দিনগত মধ্য রাতের দিকে (সোমবার) সে তার শশুর বাড়ী ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করে। প্রতিবেশীরা জানান, ‘দাম্পত্য কলহই আত্মহত্যার কারণ’। সাঈদুরের স্ত্রী চায়না খাতুন জানান, ‘গত বৃহস্পতিবার মাঠের ধান বাড়ীতে নিয়ে আসার কথা বললে স্বামীর সাথে তার মনেমালিন্য হয়। সেই থেকে তাদেরবিস্তারিত পড়ুন

তিন স্থলবন্দর দিয়ে

ভারতে ভিসার মেয়াদ শেষ হলে বিশেষ ব্যবস্থায় ফেরা যাবে

২৬ এপ্রিল সোমবার থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে সীমান্ত দিয়ে কেউ ভারতে যেতে বা আসতে পারবে না। তবে ভারতে অবস্থান করা বাংলাদেশি নাগরিক- যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে- তারা বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। করোনা মহামারিতে দীর্ঘদিন বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের টুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে চিকিৎসা ও ব্যবসার জন্য ভারতে যেতে পারছেন বাংলাদেশি নাগরিকরা। সেই কারণে ভারতে প্রচুর পরিমাণে বাংলাদেশিবিস্তারিত পড়ুন

করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ সোমবার থেকে

২৬ এপ্রিল (সোমবার) থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৬ এপ্রিল থেকে কোডিড-১৯ টিকা কার্যক্রমের প্রথম ডোজ প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রসমূহকে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করা হলো। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে এবিস্তারিত পড়ুন

করোনা প্রতিরোধে

বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা

ভারতে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। রোববার (২৪ এপ্রিল) টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দিশটির বিভিন্ন প্রান্তে সৃষ্টি হয়েছে অক্সিজেনের চরম সংকট। জ্বালানো হচ্ছে গণচিতা। জায়গা মিলছে না হাসপাতালের মর্গে। এমতবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ধৈর্যেরবিস্তারিত পড়ুন

কয়েক ঘণ্টার ব্যবধানে করোনায় সাতক্ষীরা মেডিকেলে আরো এক ব্যক্তির মৃত্যু

কয়েক ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে আব্দুর রশিদ (৬৩) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার মৃত বদরুদ্দীনের ছেলে। এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ গত ১৬ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেবিস্তারিত পড়ুন

সরকারি আশ্রয়কেন্দ্রে সেই পথশিশু

ফেসবুকে ভাইরাল পথশিশু মারুফকে ঢাকার জজকোর্ট এলাকা থেকে উদ্ধার করে সমাজসেবা অধিদফতরের মিরপুরের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ আজ রবিবার বেলা সাড়ে ১০টা নাগাদ বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে থেকে তাকে উদ্ধার করে। পরে মারুফের করোনা টেস্ট শেষে আইনি প্রক্রিয়ায় সমাজসেবা অধিদফতরের মিরপুরের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। এর আগে, মারুফকে বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছিল না বলে গণমাধ্যমে নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়। পরে তার সন্ধান দেয় স্বেচ্ছাসেবী সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের উদ্যোক্তা পারভেজ হাসান।বিস্তারিত পড়ুন

জাতীয় পুষ্টি সপ্তাহ

কলারোয়ায় সুবিধাবঞ্চিতদের পুষ্টিকর খাদ্যদ্রব্য দিলো স্বাস্থ্য বিভাগ

ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ নিলো কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে স্বাস্থ্যবিধি মেনে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মাঝে প্যাকেটভর্তি পুষ্টিকর বিভিন্ন খাদ্য দ্রব্য বিতরণ করা হয়। ৮০জন মানুষের মাঝে প্রতি প্যাকেটে চাল ৮ কেজি, আলু ৪ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, পেয়াজ ১ কেজি ও সাবান ১পিচবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কলারোয়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ ও ২০২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজের প্যাকেট প্রদান করে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।বিস্তারিত পড়ুন