বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় পুষ্টি সপ্তাহ

কলারোয়ায় সুবিধাবঞ্চিতদের পুষ্টিকর খাদ্যদ্রব্য দিলো স্বাস্থ্য বিভাগ

ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ নিলো কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে রবিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে স্বাস্থ্যবিধি মেনে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত নারী-পুরুষের মাঝে প্যাকেটভর্তি পুষ্টিকর বিভিন্ন খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

৮০জন মানুষের মাঝে প্রতি প্যাকেটে চাল ৮ কেজি, আলু ৪ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, পেয়াজ ১ কেজি ও সাবান ১পিচ করে প্রদান করা হয়।

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’- শীর্ষক প্রতিপাদ্যে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রমে উপস্থিতিদের সুষম খাবারের উপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা।

তারা বলেন, ‘প্রত্যেককে সুষম খাবারের মধ্যে ভাত-আলু-ডাল-তেল, তরিতরকারিসহ খাবারসমৃদ্ধ তাপ ও শক্তিদায়ক খাবার, মাছ-মাংস-ডিম-দুধ ইত্যাদি সমৃদ্ধ ক্ষয়পূরণ ও বৃদ্ধিকারক খাবার এবং বিভিন্ন ফলমূল-সবজি সমৃদ্ধ রোগ প্রতিরোধক খাবার নিয়মিত গ্রহণ করা উচিত। করোনাকালীন সময়ে পুষ্টিকর খাবার গ্রহণের কোন বিকল্প নেই। সুতরাং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সীমাবদ্ধতার মাঝেও পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।’

পুষ্টিকর খাদ্য গ্রহনের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণের আহবান জানানো হয়।

পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, মেডিকেল অফিসার ডাক্তার অহিদুজ্জামান, প্রধান অফিস সহকারী আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নজরুল ইসলাম, গোলাম সরোয়ার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) রেজোয়ান উল্যাহসহ সংশ্লিষ্টরা।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা