Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাজগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন : কৃষকের মুখে আনন্দের হাসি

চলতি মৌসুমে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আশাতিত ফলন পেয়ে কৃষকের চোখে মুখে এখন আনন্দের বন্যা বইছে। কষ্টের ফসল সুষ্ঠুভাবে ঘরে তুলতে কৃষক-কৃষাণীরা এখন বেশ ব্যস্ত সময় পার করছে। সোনালী ফসলে প্রতিটি মাঠ এবার ভরে গেছে। তাইতো আনন্দের জোয়ারে ভাসছে প্রতিটি কৃষক পরিবার। প্রকারন্তে কালবৈশাখী ঝড়-বৃষ্টি নিয়ে প্রত্যেক কৃষক পর্যায়ে তাদের কাংখিত বোরো ধান মাঠ থেকে ঘরে তুলতে বেশ শঙ্কা দেখা দিয়েছে। সুষ্ঠুভাবে কৃষকরা যদি তাদের উৎপাদিত ধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন ভাটা শ্রমিক নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালার শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন ভাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। শনিবার ভোর রাতে এঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন কার্লিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মুন্না (২৫)। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ‘কালিগঞ্জ উপজেলার শতাধিক শ্রমিক শরিয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। রাতে তাদের অনেকেই পিকআপে বাড়ি ফিরছিলেন। তালা থানার শুভাষিণী এলাকায় তাদের পিকআপবিস্তারিত পড়ুন
মুজিবনগর দিবসে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর প্রতিকৃৃতিতে আ.লীগের শ্রদ্ধা

‘ঐতিহাসিক মুজিবনগর দিবসের সুবর্ণজয়ন্তী। দিনটি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম একটি অংশ ও এক অবিস্মরণীয় দিন। ৫০ বছর আগে ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস।’ ঐতিহাসিক এই দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের ওসির বিরুদ্ধে মিথ্যেচারের প্রতিবাদে আ.লীগ নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ব্যক্তিগত অন্যায় ইচ্ছা পুরুন এবং অযৌতিক ও আইন বিরোধী দাবী বাস্তবায়ন করতে না পেরে একটি কুচক্রি মহল পরিকল্পিতভাবে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন এর বিরুদ্ধে মিথ্যেচার করছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আ.লীগ নেতা, অতিরিক্ত পিপি কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের শেখ মোজাহার হোসেন কান্টু। লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনের প্রচেষ্টায় থানা এলাকায় সুন্দর সমাজবিস্তারিত পড়ুন
মণিরামপুরে
সাংবাদিক আব্বাস উদ্দীনের পিতার সুস্থ্যতা কামনা

মণিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মণিরামপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. আব্বাস উদ্দীনের পিতা, প্রবীন আওয়ামী লীগ নেতা মো. রওশন আলী সরদার (৮০) হৃদরোগ এবং বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় নিজবাড়ি হালসা গ্রামে চিকিৎসারত আছেন। তার আশু সুস্থ্যতা কামনা করেছেন রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক যশোর-এর রাজগঞ্জ প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ-এর রাজগঞ্জ প্রতিনিধি এবং সরকার কর্তৃক নিবন্ধন পাওয়া জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার নিউজ বিডি’র মনিরামপুর প্রতিনিধিবিস্তারিত পড়ুন
ইচ্ছে নদী পত্রিকার সম্পাদক অসুস্থ্য, সাতক্ষীরা প্রেসক্লাবের সুস্থ্যতা কামনা

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক ইচ্ছে নদীর সম্পাদক ও প্রকাশক মকসুমুল হাকিম ও তার স্ত্রী করোনার আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন
পরীক্ষার হার কমলেও বাড়ছে শনাক্ত
দেশে করোনায় মৃত্যুতে ফের সেঞ্চুরি, শনাক্ত ৩৪৭৩ জনের

‘সর্বাত্মক লকডাউন’র চতুর্থ দিনে দেশে করোনায় আজও সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৪৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে। করোনাভাইরাস নিয়ে শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেসবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জোরপূর্বক ধান কেটে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের বকচরা গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা এবং জোরপূর্বক ধান কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক আইনজীবী সহকারি। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে বকচরা গ্রামের মৃত কওছার আলীর ছেলে কামরুজ্জামান। তিনি বলেন, সদরের কাশেমপুর মৌজার, জে এল নং-৯৩, ১০৮৩ নং খতিয়ানে মোট ৭টি দাগে ৪৫৫ শতক জমির বৈধ মালিক ইছা খা ও ইউসুফ খা দিং। আমার পিতাবিস্তারিত পড়ুন
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) প্রফেসর মো. আবু নসর রবিউল আওয়াল মাস মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ উপহার কারণ এটি রাসুল (সঃ) এর জন্মগ্রহণের মাস। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা পবিত্র রবিউল মাস অতিক্রম করছি। এই পবিত্র মাসেই বিশ্বনবী ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সঃ) কে পৃথিবীতে আল্লাহপাক শান্তির অমিয় বানী দিয়ে পাঠিয়েছিলেন। ১২ রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)। সকল ঈদের চেয়েও উত্তম ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। দয়াল নবীর শুভাগমনের দিন বাবিস্তারিত পড়ুন
মিষ্টি মেয়ে কবরী চিরনিদ্রায় শায়িত

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী কবরীর দাফন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান শেষে শনিবার (১৭ এপ্রিল) বাদ জোহর বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। করোনা পরিস্থিতির কারণে কবরীকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ শহীদ মিনার বা এফডিসি নেওয়া সম্ভব হয়নি। এমনটাই জানিয়েছেন তার ছেলে শাকের চিশতি। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগমবিস্তারিত পড়ুন

